Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
'পারফেক্ট' আপেলের খোঁজে ভারতের বিজ্ঞানীরা!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 June, 2025, 09:20 am
Last modified: 27 June, 2025, 09:23 am

Related News

  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ

'পারফেক্ট' আপেলের খোঁজে ভারতের বিজ্ঞানীরা!

ড. দিনেশ ঠাকুরের নেতৃত্বে সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে পরীক্ষামূলকভাবে ৩০০ জাতের আপেল নিয়ে কাজ চলছে। লক্ষ্য—জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোন জাত কীভাবে প্রতিক্রিয়াশীল তা বোঝা।
টিবিএস ডেস্ক
27 June, 2025, 09:20 am
Last modified: 27 June, 2025, 09:23 am
ছবি: রয়টার্স

'আমার প্রতিবেশীরা ভেবেছিল, আমি বুঝি পাগল হয়ে গেছি' বলছিলেন ভারতের মহারাষ্ট্রের এক কৃষক, কাকাসাহেব সাওয়ান্ত। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এই কৃষকের আপেল চাষের গল্প।

২০২২ সালে হঠাৎ করেই সাওয়ান্ত সিদ্ধান্ত নেন, নিজের খামারে আপেল গাছ লাগাবেন। একজন কৃষকের এমন উদ্যোগে অবাক হওয়ার কিছু নেই—তবে তিনি যখন থাকেন দক্ষিণ ভারতের এক উপক্রান্তীয় অঞ্চলে, যেখানে গ্রীষ্মে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন সেটা নিঃসন্দেহে অস্বাভাবিকই বটে। কারণ, আপেল তো মূলত ঠান্ডা, পাহাড়ি অঞ্চলের ফল। 

তবুও সিদ্ধান্তে অটল থেকে সাওয়ান্ত ১০০টি আপেল গাছের চারা রোপণ করেন। এর মধ্যে ৮০টি গাছ টিকে যায়। বছরখানেকের মধ্যেই প্রতিটি গাছে ফল ধরতে শুরু করে—প্রতিটি গাছ থেকে আসে প্রায় ৩০ থেকে ৪০ কেজির মতো আপেল!

সাওয়ান্ত গর্ব করে বলেন, 'স্থানীয়দের কাছে আমার খামারটি এখন বেশ কৌতূহলের জায়গা। দূরদূরান্ত থেকে মানুষ আসে, মহারাষ্ট্রের এই গরমে কীভাবে আপেল ধরে তা দেখতে।'

তবে এই সাফল্যের মাঝেও আছে বড় এক ধরণের সীমাবদ্ধতা—এই আপেলগুলো এখনও বাজারে বিক্রির মতো যথেষ্ট মিষ্টি নয়। 

তবুও আশা হারাননি সাওয়ান্ত। আপেল গাছের চারা বিক্রি করে ইতোমধ্যে কিছুটা লাভ করেছেন, আর ভবিষ্যতের ফসল নিয়ে আছেন আশাবাদী।

'এটা তো কেবল শুরু,' বলেন তিনি। 'গাছগুলো এখনও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। আমার ধারণা, আরও চার-পাঁচ বছরের মধ্যে এরা ভালো, মিষ্টি আপেল দেবে।'

তবে গরম অঞ্চলে আপেল চাষের বানিজ্যিক সম্ভাবনা নিয়ে অনেকেই এখনো সন্দিহান।

'যেসব এলাকায় স্বাভাবিকভাবে আপেল হয় না, সেখানে ফলের স্বাদও ভালো হয় না, আবার বেশিদিন টেকেও না,' বলেন ড. দিনেশ ঠাকুর, যিনি ড. ওয়াইএস পারমার ইউনিভার্সিটি অফ হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রির অধীন একটি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগী পরিচালক।

তার ভাষ্যে, 'এই কম-ঠান্ডা-প্রয়োজনীয় আপেল গাছগুলো শখের বশে রান্নাঘরের বাগানে লাগানো যায়। কিন্তু বাণিজ্যিকভাবে লাভজনক কি না, সেটা এখনো প্রমাণিত নয়। অধিকাংশ ক্ষেত্রেই এমন উদ্যোগ ব্যর্থ হয়।'

ড. ঠাকুর নিজেও কাজ করছেন আপেলের নতুন জাত উদ্ভাবনে। গবেষণার ক্ষেত্র হিমাচল প্রদেশ—ভারতের ঐতিহ্যবাহী আপেল অঞ্চল।

তার মতে, জলবায়ু পরিবর্তন আপেল চাষে নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে।

'আপেল গাছে ফল ধরার জন্য যে "চিলিং আওয়ার" দরকার, সেটার পরিমাণ ক্রমেই কমে যাচ্ছে,' বলেন তিনি। 'একই সঙ্গে অনিয়মিত আবহাওয়াও বড় সমস্যা—যার ফলে কৃষকেরা প্রতি বছর বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।'

এই পরিস্থিতিতে অনেকেই এখন নতুনভাবে ভাবছেন। একসময় যেসব উঁচু এলাকা অতিরিক্ত ঠান্ডার জন্য উপযুক্ত মনে হতো না, সেখানেই এখন গড়ে উঠছে আপেলের নতুন বাগান।

ড. দিনেশ ঠাকুরের নেতৃত্বে সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে পরীক্ষামূলকভাবে ৩০০ জাতের আপেল নিয়ে কাজ চলছে। লক্ষ্য—জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোন জাত কীভাবে প্রতিক্রিয়াশীল তা বোঝা।

'আমরা এখন এমন জাত নিয়ে কাজ করছি যেগুলো প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে,' বলেন ড. ঠাকুর। 'জলবায়ু-সহনশীল আপেলের জিনগত বৈচিত্র্য খুঁজছি, যাতে ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলা করা যায়।'

এই প্রকল্পে এখন পর্যন্ত এমন একটি নতুন জাত তৈরি হয়েছে, যা অন্য আপেলের তুলনায় দুই মাস আগে পাকতে শুরু করে এবং রং ধারণ করে।

তবে এটা সবে শুরু। ড. ঠাকুর বলেন, 'আমরা এমন আপেল চাচ্ছি, যা শুধু টিকে থাকবে না, স্বাদেও যেন ভারতীয় ভোক্তাদের রুচির উপযোগী হয়।'

তবে গবেষণা একাই যথেষ্ট নয় বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদ চন্দ্রশেখর।

তিনি বলেন, 'আপেল উৎপাদন বাড়াতে হলে বৃহৎ পরিসরে পরিকল্পনা দরকার। যেসব অঞ্চলে ঐতিহ্যগতভাবে আপেল চাষ হয়, সেসব বাগানের গাছ এখন ১৫-২০ বছরের পুরোনো। নতুন চারা রোপণ তাই জরুরি।'

তবে তার প্রশ্ন, 'এই শিল্পে যে বিপুল অর্থের বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগ করবে কে?'

চন্দ্রশেখরের মতে, আপেল দিয়ে তৈরি জুস, জ্যাম ও প্রক্রিয়াজাত পণ্যের দিকে মনোযোগ দিলে এই শিল্প আরও মজবুত হতে পারে।

তিনি বলেন, 'এই খাত শুধু আপেল অর্থনীতিকেই চাঙা করবে না, ফলচাষিরাও এতে আরও লাভবান হবেন।'

Related Topics

টপ নিউজ

আপেল / আপেল আমদানি / ভারতীয় বিজ্ঞানী / ভারত / বিজ্ঞানী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]