Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
আলীকদমে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 June, 2025, 04:15 pm
Last modified: 13 June, 2025, 04:22 pm

Related News

  • বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার
  • বান্দরবানে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জনের মৃত্যু
  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি

আলীকদমে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার

উদ্ধার হওয়া পর্যটকের নাম স্মৃতি ইসলাম। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ট্যুর গ্রুপের সহ-সমন্বয়ক মো. হাসান চৌধুরী।
টিবিএস রিপোর্ট
13 June, 2025, 04:15 pm
Last modified: 13 June, 2025, 04:22 pm
‘তৈন খালে’ আমতলী নৌঘাট এলাকায় পর্যটকের মরদেহ উদ্ধার। ছবি: টিবিএস

বান্দরবানের আলীকদমে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে তৈনখালের আমতলী নৌঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া পর্যটকের নাম স্মৃতি ইসলাম। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ট্যুর গ্রুপের সহ-সমন্বয়ক মো. হাসান চৌধুরী। এ পর্যন্ত দুইজন পর্যটকের মরদেহ উদ্ধার হলো।

আলীকদম থানার এসআই শাহাদাৎ হোসাইন জানান, শুক্রবার সকালে স্থানীয়রা তৈনখালের আমতলী নৌঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মরদেহটি উদ্ধার করেন।

তিনি বলেন, 'স্মৃতি ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও শুনেছি, তিনি কুমিল্লার একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন। তবে পরিবারের সদস্যরা পৌঁছালে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। এরপর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

পুলিশ জানিয়েছে, স্মৃতির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আলীকদমে আসার পথে রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে আলীকদম উপজেলার কয়েকজন গাইড জানান, ৯ জুন 'ট্যুর এক্সপার্ট' নামে ৩৩ জনের একটি দল দুজন গাইড নিয়ে থানচি-আলীকদমের মাঝখানে ক্রিসতং পাহাড়ে বেড়াতে যায়। দলের নেতৃত্বে ছিলেন বর্ষা নামে এক নারী ট্যুর অপারেটর এবং সহ-সমন্বয়ক ছিলেন হাসান চৌধুরী।

তাদের গন্তব্য ছিল আলীকদমের ক্রিসতং পাহাড় ও থানচির সাকাহাফং পাহাড় চূড়া। দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যাত্রা করে—একটিতে ২২ জন, অন্যটিতে ১১ জন ছিলেন।

গাইডরা জানান, ২২ সদস্যের একটি দল পাহাড়ি ঝিরি পার হতে পারলেও, অন্য দলের দুই পর্যটক এবং একজন ট্যুর অপারেটর স্রোতে ভেসে যান। এদের মধ্যে বৃহস্পতিবার জুবাইরুল ইসমার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার উদ্ধার হয় স্মৃতি ইসলামের মরদেহ। নিখোঁজ রয়েছেন সহ-সমন্বয়ক হাসান চৌধুরী।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / আলীকদম / পর্যটক / ট্যুরিস্ট গাইড / পাহাড়ি ঢল / উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার
  • বান্দরবানে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জনের মৃত্যু
  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার
  • হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে জাতিসংঘ
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]