Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
‘জ্ঞান ফেরার পর দেখি, চারপাশে লাশ’: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
13 June, 2025, 10:45 am
Last modified: 13 June, 2025, 10:45 am

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

‘জ্ঞান ফেরার পর দেখি, চারপাশে লাশ’: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি

শুরুর দিকে পুলিশের ধারণা ছিল, দুর্ঘটনায় সবাই মারা গেছেন। তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে আহমদাবাদ পুলিশ কমিশনার জি.এ. মালিক জানিয়েছেন, একজন যাত্রী জীবিত আছেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস
13 June, 2025, 10:45 am
Last modified: 13 June, 2025, 10:45 am
দূর্ঘটনায় বেঁচে যাওয়া ৪০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ নম্বরের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ৪০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বর্তমানে হাসপাতালে ভর্তি বিশ্বাস কুমার জানান, বিমানটি ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। একটি জোরালো শব্দ শোনার পরই বিমানটি ভেঙে পড়ে।

শুরুর দিকে পুলিশের ধারণা ছিল, দুর্ঘটনায় সবাই মারা গেছেন। তবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে আহমদাবাদ পুলিশ কমিশনার জি.এ. মালিক জানিয়েছেন, একজন যাত্রী জীবিত আছেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ১১এ নম্বর আসনের যাত্রী।

হিন্দুস্তান টাইমসকে বিশ্বাস কুমার বলেন, 'সব কিছু এত দ্রুত ঘটেছিল, কিছুই বুঝে উঠতে পারিনি। জ্ঞান ফেরার পর দেখি, চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে লাশ। ভয় পেয়ে যাই। উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করি। তখন কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুল্যান্সে তোলে। সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পরই লন্ডনগামী বিমানটি ভেঙে পড়ে। ভারতের বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানায়, বিমানটিতে ২৩০ জন যাত্রী ও ১২ জন কর্মীসহ মোট ২৪২ জন ছিলেন।

বিশ্বাস কুমার জানান, এআই-১৭১ আমদাবাদ-গ্যাটউইক বিমানের বোর্ডিং পাসটি এখনও তার কাছে রয়েছে।

তিনি আরও জানান, গত ২০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। তার স্ত্রী এবং সন্তানও লন্ডনে থাকেন। পরিবারের সঙ্গে দেখা করতে কয়েকদিনের জন্য ভারতে এসেছিলেন। তিনি ও তার ভাই অজয়কুমার একসঙ্গে লন্ডন ফিরছিলেন।

তবে, তবে বিমানে ভাইয়ের থেকে কিছুটা দূরে বসেছিলেন বলে জানিয়েছেন বিশ্বাস কুমার। দুর্ঘটনার পর ভাইয়ের অবস্থা সম্পর্কে তিনি কিছু জানেন না।

Related Topics

টপ নিউজ

বিমান দূর্ঘটনা / আহমেদাবাদে বিমান দূর্ঘটনা / জীবিত উদ্ধার / দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]