Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
কয়েক দশকে ভারতে যত প্রাণঘাতী বিমান দুর্ঘটনা

আন্তর্জাতিক

রয়টার্স
12 June, 2025, 08:20 pm
Last modified: 12 June, 2025, 08:26 pm

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’

কয়েক দশকে ভারতে যত প্রাণঘাতী বিমান দুর্ঘটনা

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া নগর পুলিশের কমিশনার জিএস মালিকের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 'দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। সেখানে কিছু অফিসও রয়েছে। তাই হতাহতের সংখ্যাও বেশি।' 
রয়টার্স
12 June, 2025, 08:20 pm
Last modified: 12 June, 2025, 08:26 pm
ভারতের আহমেদাবাদদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার পর জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করছেন। ছবি: রয়টার্স

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ নম্বরের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় আরোহীদের কেউই বেঁচে নেই বলে ধারণা করছে পুলিশ। এও আশঙ্কা করা হচ্ছে, যে মেডিক্যাল কলেজের হোস্টেলের ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানেও নিহতের সংখ্যা বাড়তে পারে। 

বৃহস্পতিবার (১২ জুন) উড্ডয়নের কয়েক মিনিট পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি যুক্তরাজ্যের গেটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পর দুপুর ১টা থেকে ২টার মধ্যে গুজরাটের মেঘানিনগর আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া নগর পুলিশের কমিশনার জিএস মালিকের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 'দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। সেখানে কিছু অফিসও রয়েছে। তাই হতাহতের সংখ্যাও বেশি।' 

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য বিমান দুর্ঘটনা:

আগস্ট, ২০২০

কোঝিকোড়ে প্রবল বৃষ্টির মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বোয়িং ৭৩৭ বিমান রানওয়ে থেকে ছিটকে সামনের দিক দিয়ে মাটিতে আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় ২১ জন মারা যান।

মে, ২০১০

দুবাই থেকে মাঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৩৭ বিমান রানওয়ে ছাড়িয়ে গিরিখাতে পড়ে যায়, এতে ১৫৮ জন যাত্রী নিহত হন।

জুলাই, ২০০০

কলকাতা থেকে দিল্লিগামী অ্যালায়েন্স এয়ারের একটি ফ্লাইট পাটনায় আবাসিক এলাকায় বিধ্বস্ত হলে ৫০ জনেরও বেশি প্রাণ হারান।

এপ্রিল, ১৯৯৩

ঔরঙ্গাবাদে উড্ডয়নের সময় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়ে ৫৫ জন নিহত হন।

আগস্ট, ১৯৯১

কলকাতা থেকে আসা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইম্ফলের কাছে বিধ্বস্ত হলে বিমানে থাকা ৬৯ আরোহীর সবাই মারা যান।

অক্টোবর, ১৯৮৮

মুম্বাই থেকে আহমেদাবাদগামী একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ১৩০ জনের বেশি নিহত হন।

জানুয়ারি, ১৯৭৮

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের পর পাইলট নিয়ন্ত্রণ হারালে বিমানটি ভারতের অর্থনৈতিক কেন্দ্র মুম্বাই উপকূলের আরব সাগরে পড়ে যায় এবং বিমানের ২১৩ আরোহীর সবাই প্রাণ হারান।

Related Topics

টপ নিউজ

ভারত / বিমান দুর্ঘটনা / এয়ার ইন্ডিয়া / বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার / আহমেদাবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক
  • প্রথমে ভারতে নিষিদ্ধ, এবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকেও উধাও গুম-খুন নিয়ে তৈরি ছবি ‘সাতলুজ’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]