Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি

বাংলাদেশ

আল জাজিরা
11 June, 2025, 11:25 pm
Last modified: 11 June, 2025, 11:35 pm

Related News

  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি

‘ব্রিটেনের এফবিআই’ নামে পরিচিত এই সংস্থার পদক্ষেপটি এসেছে এমন এক সময়ে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে রয়েছেন।
আল জাজিরা
11 June, 2025, 11:25 pm
Last modified: 11 June, 2025, 11:35 pm
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা

বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা কিছু সম্পত্তি জব্দ (ফ্রিজ) করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই-ইউনিট) এ তথ্য জানতে পেরেছে।

বাংলাদেশ সরকারের একটি আইনি অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে বাংলাদেশের কর্তৃপক্ষ।

গত রাতে আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএ-র একজন মুখপাত্র বলেন, 'আমরা নিশ্চিত করতে পারি যে, এনসিএ চলমান একটি সিভিল তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পত্তির বিরুদ্ধে জব্দ আদেশ নিশ্চিত করেছে।'

ফ্রিজ করার মানে হচ্ছে, আপাতত সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পত্তি বিক্রি করতে পারবেন না।

'ব্রিটেনের এফবিআই' নামে পরিচিত এই সংস্থার পদক্ষেপটি এসেছে এমন এক সময়ে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে রয়েছেন।

গত বছর আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, ৫৬ বছর বয়সি সাইফুজ্জামান যুক্তরাজ্যে ৩৫০টিরও বেশি সম্পত্তির মালিক। যদিও এনসিএ'র পদক্ষেপের পুরো মাত্রা এখনো স্পষ্ট নয়, আই-ইউনিট সূত্রে জানা গেছে যে, লন্ডনের অভিজাত সেন্ট জনস উড এলাকায় অবস্থিত তার বিলাসবহুল বাড়িটিও জব্দকৃত সম্পদের অন্তর্ভুক্ত।

প্রায় ১১ মিলিয়ন পাউন্ড (১৪.৮ মিলিয়ন ডলার) মূল্যের এই বাড়িটি আল জাজিরার সাংবাদিকদের গোপনে ধারণকৃত ভিডিও ফুটেজেও উঠে এসেছিল। সরকারি মন্ত্রী থাকাকালীন তার উপার্জিত সম্পদের উৎস নিয়ে দীর্ঘ অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সেই সাক্ষাৎকারে চৌধুরী তার বৈশ্বিক সম্পত্তির পোর্টফোলিও নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ব্যয়বহুল স্যুট ও ডিজাইনার 'বেবি ক্রোক' চামড়ার জুতার প্রতি তার আগ্রহের কথা জানান। তিনি শেখ হাসিনার সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, 'আমি আসলে তার ছেলের মতো।' পাশাপাশি তিনি আরও জানান, 'তিনি [শেখ হাসিনা] জানেন যে, এখানে [লন্ডনে] আমার একটি ব্যবসা আছে।'

আই-ইউনিট জানিয়েছে, চট্টগ্রামের একটি প্রভাবশালী পরিবারের সন্তান চৌধুরী বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের আওতায় বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার প্রেরণের সীমা থাকা সত্ত্বেও বিশাল একটি বৈদেশিক সম্পত্তি সাম্রাজ্য গড়ে তুলেছেন। তদন্তে উঠে এসেছে, তিনি লন্ডন, দুবাই ও নিউইয়র্কে ৫০ কোটি ডলারের বেশি মূল্যের রিয়েল এস্টেট বিনিয়োগ করেছেন। তবে এসব সম্পত্তির কোনো উল্লেখ তিনি বাংলাদেশে দাখিল করা ট্যাক্স রিটার্নে করেননি।

এই গোপন সাক্ষাৎকারটি ২০২৩ সালের অক্টোবরে সম্প্রচারিত আল জাজিরার তথ্যচিত্র দ্য মিনিস্টার'স মিলিয়নস-এর অংশ ছিল।

সাইফুজ্জামান চৌধুরী ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী। ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে শত শত মানুষ নিহত হওয়ার পর হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান।

তার দেশত্যাগের পর বর্তমান বাংলাদেশ সরকার তার প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে।

দেশজুড়ে অভ্যুত্থান ও সহিংসতার পটভূমিতে আই-ইউনিট সাইফুজ্জামান চৌধুরীকে খুঁজে পায় লন্ডনের তার বাসভবনে। সেখানে তাকে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডসংলগ্ন অভিজাত পাড়ায় ঘুরে বেড়াতে দেখা যায়।

আল জাজিরাকে দেওয়া এক পূর্ববর্তী বিবৃতিতে চৌধুরী দাবি করেন, বিদেশে সম্পত্তি কেনার জন্য যে অর্থ ব্যবহার হয়েছে, তা এসেছে বাংলাদেশের বাইরে থাকা তার বৈধ ব্যবসা থেকে, যেগুলোর মালিকানা তার বহু বছর ধরে রয়েছে। তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' এবং এগুলো এক ধরনের 'উইচ-হান্টিং'।

Related Topics

টপ নিউজ

সাইফুজ্জামান চৌধুরী / সাবেক ভূমিমন্ত্রী / যুক্তরাজ্য / অবৈধ সম্পদ / অর্থপাচার / দুর্নীতি / সম্পদ জব্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত: সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]