Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
অবৈধ অভিবাসী সন্দেহে বাংলাদেশে পুশ ইন বাড়িয়েছে ভারত

আন্তর্জাতিক

রয়টার্স
11 June, 2025, 04:50 pm
Last modified: 11 June, 2025, 05:10 pm

Related News

  • শূন্যরেখায় আটকে থাকা মানুষ: মানবিকতা বনাম রাষ্ট্রের নিরাপত্তা
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক: পুশ-ইন করা ১২ জনকে ফেরত নিল ভারত
  • সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে জামায়াত এমপির ক্ষোভ প্রকাশ
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

অবৈধ অভিবাসী সন্দেহে বাংলাদেশে পুশ ইন বাড়িয়েছে ভারত

আসামে যাদের ‘অবৈধ অভিবাসী’ কিংবা ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদের অনেকেই আসলে দীর্ঘদিন ধরে রাজ্যটিতে পরিবার ও জমিজমাসহ বসবাস করছেন।
রয়টার্স
11 June, 2025, 04:50 pm
Last modified: 11 June, 2025, 05:10 pm
ভারতের আহমেদাবাদে অবৈধ অভিবাসী সন্দেহে ব্যক্তিদের আটক করেছে পুলিশ ,২৬ এপ্রিল ২০২৫। সূত্র : রয়টার্স

আসাম রাজ্য থেকে মে মাস থেকে এখন পর্যন্ত ৩০৩ জনকে অবৈধ অভিবাসী সন্দেহে বাংলাদেশে পাঠানো হয়েছে । এছাড়াও বিভিন্ন ট্রাইব্যুনালে ৩০ হাজার ব্যক্তিকে বিদেশি ঘোষণা দেয়া হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই বিতাড়ন করা হচ্ছে।

আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার রাজ্য পরিষদে বলেন, "সুপ্রিম কোর্ট থেকে চাপ আছে বিদেশিদের তাড়ানোর বিষয়ে। তাই এখন আমরা আরও সক্রিয় হয়েছি। ৩০৩ জনকে ইতোমধ্যে পাঠানো হয়েছে। এই কাজ দিন দিন আরও জোরদার হবে।"

আসামে যাদের 'অবৈধ অভিবাসী' কিংবা 'বিদেশি' হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদের অনেকেই আসলে দীর্ঘদিন ধরে রাজ্যটিতে পরিবার ও জমিজমাসহ বসবাস করছেন। আসামের ২৬০ কিমি সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। ফলে এখানে বহু মানুষের পূর্বপুরুষ বাংলাদেশ ভূখন্ড থেকে এসেছেন । আসামি ও বাংলা ভাষাভাষীদের মধ্যে বহুদিন ধরেই স্থানীয় চাকরি ও সম্পদ নিয়ে দ্বন্দ্ব হয়ে আসছে। এখানকার অভিযুক্তদের অনেকে এতোটাই দরিদ্র যে এসব ট্রাইব্যুনালের রায় চ্যালেঞ্জ করার মতো আর্থিক সামর্থ্যও অনেকের নেই।

মানবাধিকারকর্মীরা বলছেন, এই প্রক্রিয়ায় মূলত মুসলিমদেরই লক্ষ্য করা হচ্ছে। অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, অবৈধ অভিবাসী ঘোষণার ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। তবে আসাম সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

আসামভিত্তিক আইনজীবী এবং কংগ্রেস দলের নেতা আমান ওয়াদুদ বলেন, "সরকার যেন ইচ্ছেমতো মানুষকে দেশছাড়া করছে। এখনকার অবস্থা আগের চেয়ে অনেক ভয়াবহ।"

'নো ম্যানস ল্যান্ডে' দিনভর দাঁড়িয়ে

অবৈধ অভিবাসী ঘোষিতদের মধ্যে একজন পঞ্চাশোর্ধ খাইরুল ইসলাম । তিনি আসামের এক সরকারি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। ২০১৬ সালে একটি ট্রাইব্যুনাল তাকে বিদেশি ঘোষণা করে। দুই বছর একটি আটককেন্দ্রে তাকে বন্দি করে রাখা হয় । ২০২০ সালের আগস্টে তিনি জামিনে মুক্তি পান।

তিনি বলেন, গত ২৩ মে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নেয়। এরপর ৩১ জনকে একসঙ্গে বেঁধে গাড়িতে তোলা হয়। চোখ ও হাত বাঁধা অবস্থায় তাদের সীমান্তে নিয়ে যাওয়া হয়।

"এরপর আমাদের মধ্যে ১৪ জনকে আরেকটি ট্রাকে তোলা হয়। এরপর আমাদের সীমান্তের একটি জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এটা ছিল খুবই ভয়ঙ্কর এক অভিজ্ঞতা, এরকম কিছু আগে কখনও হয়নি। তখন ছিল গভীর রাত, সোজা একটা রাস্তা ধরে আমরা হেঁটে যেতে থাকি।"

বাংলাদেশে প্রবেশের পর স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি বিজিবিকে জানায়। এরপর বিজিবি তাদের ১৪ জনকে ধরে সীমান্তের মাঝখানে 'নো ম্যানস ল্যান্ড'-এ পাঠিয়ে দেয়। "সারা দিন আমরা খোলা মাঠে কড়া রোদে দাঁড়িয়ে ছিলাম," বলেন তিনি।

পরে বিজিবি তাদের একটি ক্যাম্পে নিয়ে যায়। এদিকে,খাইরুল ইসলামের স্ত্রী আসামে পুলিশকে জানান, তার স্বামীর মামলা এখনো আদালতে চলমান, তাই তাকে ফেরত আনা উচিত।

"কয়েক দিন পর আমাকে হঠাৎ করে আবার ভারতীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়," বলেন খাইরুল ইসলাম। "এইভাবেই আমি ঘরে ফিরতে পারি। কিন্তু আমার সঙ্গে থাকা অন্যদের কী হয়েছে, তারা কোথায় আছে কিছুই জানি না।"

শুধু আসাম নয়, ভারতে 'অবৈধ অভিবাসী' হিসেবে চিহ্নিতদের বিরুদ্ধে অন্যান্য রাজ্যেও অভিযান চলছে। ভারতের পশ্চিমাঞ্চলের আহমেদাবাদ শহরের পুলিশ জানিয়েছে, সেখানে অন্তত ২৫০ জন বাংলাদেশি অভিবাসীকে শনাক্ত করা হয়েছে, যারা অবৈধভাবে বসবাস করছেন। "তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে," বলেন সিনিয়র পুলিশ কর্মকর্তা অজিত রাজিয়ান।


অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

পুশ ইন / অভিবাসী সন্দেহ / ভারত-বাংলাদেশ সীমান্ত / ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক / বিজিবি-বিএসএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • শূন্যরেখায় আটকে থাকা মানুষ: মানবিকতা বনাম রাষ্ট্রের নিরাপত্তা
  • কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক: পুশ-ইন করা ১২ জনকে ফেরত নিল ভারত
  • সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে জামায়াত এমপির ক্ষোভ প্রকাশ
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]