Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিলের ওপর হামলা, আহত ১৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2025, 10:05 pm
Last modified: 11 June, 2025, 09:02 am

Related News

  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিলের ওপর হামলা, আহত ১৫

হামলার সঙ্গে যুবদল ও ছাত্রদলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন দৌলতখান উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সোহান হাওলাদার।
টিবিএস রিপোর্ট
10 June, 2025, 10:05 pm
Last modified: 11 June, 2025, 09:02 am
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় তারেক রহমানের রাষ্ট্রমেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এবি এম ইব্রাহিম খলিলসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

হামলায় ইব্রাহিম খলিলসহ ১৫ জন আহত হন। একইসঙ্গে ছিনিয়ে নেওয়া হয়েছে চারটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঘোষেরহাট গ্রামের চরসুভী মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযোগ করে অ্যাডভোকেট খলিল জানান, সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রমেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। বোরহানউদ্দিনে লিফলেট বিতরণ শেষে দুপুর সোয়া একটার দিকে সৈয়দপুর ইউনিয়নের ঘোষেরহাট গ্রামের চরসুভী মাদরাসার সামনে ভূমিহীন কৃষকদের আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় লাঠিসোটা নিয়ে স্থানীয় যুবদল নেতা সোহেল, কুদ্দুস ও ছাত্রদল নেতা ইসমাইলের নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল অতর্কিতে তাদের উপর হামলা চালায়।

তিনি আরও জানান, হামলায় তিনি নিজে এবং তার সঙ্গে থাকা আরও ১৫ জন আহত হন। গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় তার গাড়ি ভাঙচুরের পাশাপাশি চারটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, 'আমি মামলা করব, এ হামলার বিচার চাই।'

এদিকে, হামলার সঙ্গে যুবদল ও ছাত্রদলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন দৌলতখান উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সোহান হাওলাদার।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, 'এ ঘটনায় থানায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

ভোলা / অ্যাটর্নি জেনারেল / বিএনপি / যুবদল / ছাত্রদল / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • আশুলিয়ায় চাঁদার দাবিতে নারীকে জিম্মি, পুলিশকে গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’
  • দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
  • আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]