Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
গ্রেটা থুনবার্গকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে 

আন্তর্জাতিক

রয়টার্স
10 June, 2025, 04:55 pm
Last modified: 10 June, 2025, 05:03 pm

Related News

  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • বেসামরিক প্রাণ রক্ষায় অন্য যেকোনো সেনাবাহিনীর চেয়ে বেশি ব্যবস্থা নেয় ইসরায়েল, দাবি নেতানিয়াহুর
  • আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প

গ্রেটা থুনবার্গকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে 

এর আগে সোমবার গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করা ১২ জন মানবাধিকারকর্মীসহ ত্রাণবাহী জাহাজ 'ম্যাডলিন' জব্দ করার পর ইসরায়েলের বন্দরনগরী আশদদে টেনে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।
রয়টার্স
10 June, 2025, 04:55 pm
Last modified: 10 June, 2025, 05:03 pm
গতকাল (৯ জুন) ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রেটা থুনবার্গের এই ছিবিটি প্রকাশ করে। ছবি: ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ভায়া এক্স/হ্যঅন্ডআউট ভায়া রয়টার্স

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করা করা জাহাজ থেকে জব্দ করার পর সুইডিশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গকে (২২) মঙ্গলবার ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ জুন) ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করা ১২ জন মানবাধিকারকর্মীসহ ত্রাণবাহী জাহাজ 'ম্যাডলিন' জব্দ করার পর ইসরায়েলের বন্দরনগরী আশদদে টেনে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।

মন্ত্রণালয় বলেছে, গ্রেটা থুনবার্গকে একটি ফ্লাইটে ফ্রান্সে পাঠানো হয়েছে, সেখানে থেকে তিনি সুইডেনে যাবেন।

ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর থুনবার্গ ও তার সহযাত্রীদের মধ্যে তিনজন স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন, বাকি আটজনের বিরুদ্ধে বহিষ্কারের আদেশ চ্যালেঞ্জ করা হয়েছে এবং তারা আদালতের শুনানির অপেক্ষায় রয়েছেন ।

এই অধিকারকর্মীদের আইনি সহায়তা প্রদানকারী ফিলিস্তিনি সংগঠন আদালাহ জানিয়েছে, তাদের প্রথমে একটি ডিটেনশন সেন্টারে রাখা হতে পারে, তারপর দেশে ফেরতে পাঠানো হবে। আদালতের শুনানির আগে পর্যন্ত তাদের একটি আটক কেন্দ্রের মধ্যে রাখা হবে। তবে এই শুনানি কখন হবে তা এখনও পরিষ্কার নয় ।

ত্রাণবাহী জাহাজ 'ম্যাডলিন' –এ থুনবার্গসহ ১২ মানবাধিকারকর্মী ছাড়াও চাল, শিশুদের দুধের ফর্মুলা, ১০০ কেজি ময়দা, ২৫০ কেজি চাল, ডায়াপার, চিকিৎসা সরঞ্জাম প্রভৃতি ছিল।

তারা গাজার মানবিক সংকট সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চেয়েছিলেন। 

ইসরায়েল সরকার এই অভিযানে সমর্থনকারী গ্রুপগুলোকে 'হামাসের প্রচারণা' হিসেবে আখ্যায়িত করেছে এবং ত্রাণ সামগ্রী 'বাস্তব মানবিক চ্যানেলের' মাধ্যমে গাজায় পাঠানোর ঘোষণা দিয়েছে।

ইসরায়েলি বাহিনী আটকদের '৭ অক্টোবর ২০২৩'-এর হামলার ভিডিও দেখানোর চেষ্টা করলেও থুনবার্গসহ বেশিরভাগই তা দেখেননি। 

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থুনবার্গের বিমানে ফ্রান্স যাওয়ার একটি ছবি প্রকাশ করেছে।

ইসরায়েলি বাহিনী ২০০৭ সাল থেকে হামাসের গাজা নিয়ন্ত্রণের পর থেকে উপকূলীয় অঞ্চলে নৌ অবরোধ আরোপ করেছে।

২০২৩ সালের অক্টোবরের হামাস হামলার পর থেকে এই অবরোধ আরও কঠোর হয়েছে, যার ফলে গাজার ২.৩ মিলিয়ন বাসিন্দা মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়েছে।

থুনবার্গের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে।

থুনবার্গের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে গাজার মানবিক সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এটিকে 'হামাসের প্রচারণা' হিসেবে উল্লেখ করেছে ।

তবে থুনবার্গ ও তার সহযাত্রীরা এটিকে মানবিক সহায়তার প্রচেষ্টা হিসেবে দাবি করেছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি নিয়ে মজা করে বলেছেন: 'আমার মনে হয় গ্রেটা থুনবার্গকে আটক করা ছাড়াও ইসরায়েলের যথেষ্ট সমস্যা রয়েছে।'

তিনি বলেন, 'তিনি [গ্রেটা] বয়সে তরুণ, রাগও বেশি ... আমি মনে করি তার কোনো রাগ নিয়ন্ত্রণের ক্লাসে যেতে হবে।'

ইসরায়েলের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় ১,২০০ এরও বেশি মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে অপহরণ করা হয়।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলেরর হামলায় ৫৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত মার্চ মাসে ইসরায়েল গাজা অভিমুখী সব ধরনের ত্রাণ সরবরাহের ওপর সম্পূর্ণ ব্লকেড আরোপ করেছে।

Related Topics

টপ নিউজ

গাজা / গ্রেটা থুনবার্গ / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ও তেল রপ্তানির অনুমতি না পেলে হরমুজ খুলবে না ইরান
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • বেসামরিক প্রাণ রক্ষায় অন্য যেকোনো সেনাবাহিনীর চেয়ে বেশি ব্যবস্থা নেয় ইসরায়েল, দাবি নেতানিয়াহুর
  • আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না, ওবামার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথ: ট্রাম্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]