মাছ ধরা নিষেধাজ্ঞা; রোজগার বন্ধ জেলেদের
চট্টগ্রামের ফিশারি ঘাট… বছরের বেশিরভাগ সময়ই জেলে, মাছ ব্যবসায়ী ও খুচরা ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকে এই এলাকা। ব্যবসায়ীদের হাঁক-ডাক এবং ট্রলার-ট্রাকের উচ্চ শব্দে ফিশারি ঘাটে কিছুক্ষণ থাকাই হয়ে যায় কষ্টসাধ্য।
