শির সঙ্গে ফোনালাপের পর চীন সফরের কথা জানালেন ট্রাম্প
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর চীন সফরের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ জুন এই দুই নেতার মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী কথা হয় বলে জানিয়েছে বিবিসি। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল' এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, এই ফোনালাপ ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক।
