পবিত্র হজের বিষয়ে যা জানা জরুরি
সৌদি আরবের স্থানীয় সময় আজ ৫ জুন, আরবী ৯ জিলহজ পবিত্র হজ শুরু হয়েছে। ফজরের নামাজের পর আল্লাহর মেহমানরা মিনা থেকে রওনা হন আরাফাতের ময়দানে। এ সময় তাঁদের মুখে মুখে ধ্বনিত হয়—'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক।' অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।
