Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
ইসরায়েলি হামলায় ৯ সন্তান হারানো গাজার সেই চিকিৎসক মারা গেছেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 June, 2025, 09:50 pm
Last modified: 02 June, 2025, 09:57 pm

Related News

  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প

ইসরায়েলি হামলায় ৯ সন্তান হারানো গাজার সেই চিকিৎসক মারা গেছেন

গত ২৩ মে খান ইউনিসে নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন ৪০ বছর বয়সী হামদি। স্ত্রী ডা. আলা আল-নাজ্জারকে কর্মস্থল নাসের হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরার পরপরই তাদের ওপর এই হামলা হয়।
টিবিএস ডেস্ক
02 June, 2025, 09:50 pm
Last modified: 02 June, 2025, 09:57 pm
হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনি চিকিৎসক হামদি আল-নাজ্জার। ছবি: বিবিসি

ইসরায়েলি বিমান হামলায় নয় সন্তান হারানো গাজার আহত ফিলিস্তিনি চিকিৎসক হামদি আল-নাজ্জার গত শনিবার (৩১ মে) মারা গেছেন । খবর বিবিসির

গত ২৩ মে খান ইউনিসে নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন ৪০ বছর বয়সী হামদি। স্ত্রী ডা. আলা আল-নাজ্জারকে কর্মস্থল নাসের হাসপাতালে পৌঁছে দিয়ে বাড়িতে ফেরার পরপরই তাদের ওপর এই হামলা হয়।

হামলায় তাদের নয় সন্তান নিহত হন এবং আরেক সন্তান মারাত্মকভাবে আহত হন। হামদি মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, অবশেষে শনিবার তার মৃত্যু হয়।

বর্তমানে তার স্ত্রী আলা এবং ১১ বছরের ছেলে আদম [হাসপাতালে চিকিৎসাধীন] তার পরিবারের জীবিত সদস্য।

এ ঘটনার বিষয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, হামলায় কোনো নিরীহ ব্যক্তি আহত হয়েছে কি-না, তা পর্যালোচনা করা হচ্ছে।

ডা. হামদি ও তার স্ত্রী খান ইউনিসে একটি বেসরকারি মেডিকেল কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছিলেন। হামদি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান। 

তার ভাই ডা. আলি জানান, গরিব রোগীদের তিনি বিনামূল্যে চিকিৎসা দিতেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত সন্তানদের বয়স ছয় মাস থেকে ১২ বছরের মধ্যে।

নাসের হাসপাতালে কর্মরত বুলগেরীয় চিকিৎসক ডা. মিলেনা জানান, হামলায় হামদির মস্তিষ্ক, ফুসফুস, ডান হাত ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আদমের অস্ত্রোপচারে যুক্ত থাকা ব্রিটিশ সার্জন গ্রায়েম গ্রুম বলেন, 'একজন শিশুরোগ চিকিৎসক মা হয়েও আলা নিজের প্রায় সব সন্তান হারিয়েছেন—এটি এক নিষ্ঠুর বাস্তবতা।'

আদমকে উন্নত চিকিৎসার জন্য ইতালিতে নেওয়ার আবেদন জানিয়ে চাচা ডা. আলি ইতালির লা রিপুবলিকা পত্রিকায় বলেন, 'আমি ইতালির সরকারকে অনুরোধ করছি, তাকে বাঁচান।'

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইতালি জানায়, গুরুতর আহত আদমকে ইতালিতে চিকিৎসার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত ও ২৫১ জন জিম্মি হন। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধকালে অন্তত ৫৪ হাজার ৪১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

গাজা / চিকিৎসক / ইসরায়েল / চিকিৎসক হামদি আল-নাজ্জার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]