ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ৪০ বোমারু বিমান ধ্বংস
ড্রোন হামলা করে ৪০টিরও বেশি রুশ বোমারু বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ)। এক বিবৃতিতে এসবিইউ বলেছে—'শত্রু রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলো একের পর এক আগুনে পুড়ছে।' সংস্থাটি জানিয়েছে, বোমারু বিমান ধ্বংসের লক্ষ্যে একটি বড় পরিসরের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের আওতায় ৪০টিরও বেশি বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
