Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
আগামী বাজেট বিটিভির মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরবেন অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
31 May, 2025, 07:05 pm
Last modified: 31 May, 2025, 07:05 pm

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন অর্থমন্ত্রীর
  • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা

আগামী বাজেট বিটিভির মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরবেন অর্থ উপদেষ্টা

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য শোনা যাবে। এজন্য ইতোমধ্যেই ওয়েবসাইটিকে বিটিভি’র সঙ্গে সংযুক্ত করা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
31 May, 2025, 07:05 pm
Last modified: 31 May, 2025, 07:05 pm
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। স্কেচ: টিবিএস

নির্বাচিত সরকার না থাকায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিটিভির মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২ জুন সোমবার বিকেল ৪টায় বিটিভিতে বাজেট বক্তব্য প্রচার করা হবে। তবে এটি লাইভ হবে না। অর্থ উপদেষ্টা রামপুরার বিটিভি কার্যালয়ে গিয়ে বাজেট বক্তব্যের কিছু অংশ পড়ে রেকর্ড করে আসবেন, যা ৪টায় প্রচার করা হবে। 

সোমবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের মিটিং হবে। সেখানে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হবে। তারপরই অর্থ উপদেষ্টা বিটিভি কার্যালয়ে বাজেট প্রস্তাব রেকর্ড করতে যাবেন। সব মিলিয়ে ৪০-৪৫ মিনিটের বক্তব্য রেকর্ড করা হবে, যা বিকেল ৪টা থেকে বিটিভি প্রচার করবে। বাজেট বক্তব্যের বাকি অংশ পঠিত বলে গণ্য হবে। 

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য শোনা যাবে। এজন্য ইতোমধ্যেই ওয়েবসাইটিকে বিটিভি'র সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এখন এতে টেস্ট স্ট্রিমিং (ওয়েব) হিসেবে বিটিভি'র প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে। 

নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার সময়—বাজেট পেশের দিনই জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর—বিকেলে সংসদ সদস্যদের সামনে অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব লাইভ তুলে ধরেন, টেবিল চাপড়িয়ে যার পক্ষে-বিপক্ষে অবস্থান তুলে ধরেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। 

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিটিভিতে বাজেট বক্তব্য রেকর্ড করার সময় ক্যামেরার সামনে শুধু অর্থ উপদেষ্টা থাকবেন। সরকারের আর কোন উপদেষ্টা বা ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে থাকবেন না। 

প্রতিবছর সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এবছর ৫ জুন প্রথম বৃহস্পতিবার হলেও ওইদিন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ায়, ২ জুন বাজেট ঘোষণা করা হচ্ছে। প্রথা মেনে বাজেট ঘোষণার পরদিন বিকেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়। 

নির্বাচিত সরকারের সময় বাজেট ঘোষণার পর— জুন মাস জুড়ে সংসদ সদস্যরা বাজেটের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংসদে তুলে ধরে বক্তব্য রাখেন। তার প্রেক্ষিতে ২৯ জুন অর্থবিল সংশোধন করে পাস করে সংসদ, পরদিন বাজেট পাস করা হয়। 

সব সময়ই বাজেট ঘোষণার দিন থেকেই প্রস্তাবিত অর্থবিল কার্যকর করে থাকে সরকার। এবারও বাজেট প্রস্তাবের দিন থেকেই রাজস্বখাতে প্রস্তাবিত কর, ভ্যাট ও শুল্কহারগুলো কার্যকর করা হবে। 

অর্থবিভাগের একজন কর্মকর্তা টিবিএসকে জানান, এবছর সংসদ কার্যকর না থাকায়— অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রস্তাবিত বাজেটের উপর মতামত জানানোর সুযোগ থাকছে। অন্যান্য বছর এ ধরণের সুযোগ থাকলেও—সেখানে খুব বেশি মতামত পাওয়া যেতো না। এবছর অনলাইনে প্রাপ্ত মতামত ও সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন সেক্টরের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে, অধ্যাদেশ আকারে বাজেট পাস করার সময় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টি ভাববে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড। 

তিনি জানান, এবারও ২৯ জুন রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় সংশোধন শেষে অর্থবিল ও পরদিন প্রস্তাবিত বাজেট অধ্যাদেশ আকারে জারি করে ১ জুলাই থেকে কার্যকর করা হবে।

বরাবরের মতো এবারও অর্থ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, পরিকল্পনা কমিশনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাজেট বক্তব্য আপলোড করা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।
 

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৫-২৬ / বাজেট ঘোষণা / অর্থ উপদেষ্টা / বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন অর্থমন্ত্রীর
  • ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]