Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত, পাহাড় ধসের শঙ্কা, ফ্লাইট বিলম্ব 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2025, 05:15 pm
Last modified: 30 May, 2025, 05:27 pm

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত, পাহাড় ধসের শঙ্কা, ফ্লাইট বিলম্ব 

শুক্রবার বেলা ১২টা থেকে আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
30 May, 2025, 05:15 pm
Last modified: 30 May, 2025, 05:27 pm
ছবি: টিবিএস

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। বৈরী আবহাওয়ার কারণে বিমান চলাচল বিলম্বিত হয়েছে। আর সাগরের উত্তাল ঢেউয়ে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে স্থলভাগে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাঈল ভূইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সমুদ্রে সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার সন্ধ্যায় উপকূল রেখা অতিক্রম করেছে। বর্তমানে এটি স্থল ভাগের রাজশাহী অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। সাগর উত্তাল আছে।

তিনি আরও বলেন, 'শুক্রবার বেলা ১২টা থেকে আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর একই সময় থেকে আগের ৪৮ ঘণ্টায় ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরো দুদিন বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।'

অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম ও এর আশপাশের অঞ্চলে পাহাড় ধসের শঙ্কাও দেখা দিয়েছে বলে জানান এই আবহাওয়া বিষয়ক কর্মকর্তা।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেনে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল। 

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটের ফ্লাইটটিতে যাত্রায় কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছে। বিজি১৪৭ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। তবে চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি ঢাকায় ফিরে যায়।

রাত কাটিয়ে ফ্লাইটটি সকাল ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং আবহাওয়ার উন্নতি হলে আজ শুক্রবার সকাল ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।

এদিকে চট্টগ্রামের আনোয়ারায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে। হাটহাজারীর কিছু এলাকা প্লাবিত হয়েছে। নগরীর আকমল আলী সড়কে ঝোড়ো হাওয়ায় অনেক টিনের ঘরের চালা উড়ে গেছে। বেশকিছু জায়গায় গাছের ডালপালা ভেঙে পড়েছে।

অতি ভারি বর্ষণে চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়কের তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় দুইটি গাছ ও একই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় রাস্তার উপর একটি গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস টিম রাস্তা হতে গাছগুলো অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম টিবিএসকে বলেন, 'নগরীতে তেমন জলাবদ্ধতা তৈরি হয়নি। কাপ্তাই রাস্তার মাথায় ফুটওভার ব্রিজের কাজ চলছে। সেজন্য জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটি সমাধান করতে বলেছি। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আগামীকাল হয়তো সরিয়ে নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

চট্টগ্রাম / বৃষ্টিপাত / ফ্লাইট / বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]