Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানীজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2025, 12:40 pm
Last modified: 30 May, 2025, 04:38 pm

Related News

  • এইচএসসি পরীক্ষা কেন পেছানো হলো না: সংসদে রুমিন ফারহানা; ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি: পানি নামলেও কাদা ও আবর্জনায় চরম দুর্ভোগ
  • জলাবদ্ধতা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক নগর পরিকল্পনার তাগিদ প্রকৌশলীদের
  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানীজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তি

বৃহস্পতিবার বিকাল থেকেই রাজধানীর মিরপুর, মাটিকাটা, কাজীপাড়া, শেওড়াপাড়া, ধানমন্ডি, মোহাম্মদপুর, কাওলা, আব্দুল্লাহপুর, বংশাল, নিউ মার্কেট, পল্টন, সায়দাবাদ, যাত্রাবাড়িসহ বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
টিবিএস রিপোর্ট
30 May, 2025, 12:40 pm
Last modified: 30 May, 2025, 04:38 pm
ছবি: টিবিএস

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বৃহস্পতিবার অফিস শেষে বাসায় ফেরা মানুষজন। পল্লবীর বাসিন্দা ইকবার হোসেন জানান, সন্ধ্যা ৭টায় অফিস থেকে বের হয়ে রাত ১২টায় বাসায় পৌঁছান তিনি।

তিনি বলেন, 'গতকাল রাতের অর্ধেকটাই কেটেছে রাস্তায়। কাজিপাড়া পৌঁছাতে আড়াই ঘণ্টা লেগেছে। পরে গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে পড়ে। অন্য গাড়ি দিয়ে টেনে বাসায় আসতে হয়েছে। রাস্তায় ছিল কোমরসমান পানি।'

ছবি: টিবিএস

শুধু পল্লবী নয়, বৃহস্পতিবার বিকাল থেকেই রাজধানীর মিরপুর, মাটিকাটা, কাজীপাড়া, শেওড়াপাড়া, ধানমন্ডি, মোহাম্মদপুর, কাওলা, আব্দুল্লাহপুর, বংশাল, নিউ মার্কেট, পল্টন, সায়দাবাদ, যাত্রাবাড়িসহ বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

আজ শুক্রবার (৩০ মে) সাপ্তাহিক ছুটির দিন হলেও জরুরি কাজে বের হওয়া মানুষদেরও পড়তে হয়েছে ভোগান্তিতে। যদিও আজ বৃষ্টি কিছুটা কম; তবু ধানমন্ডি, মিরপুর, নিউ মার্কেট, পল্টনসহ অনেক এলাকার রাস্তায় এখনও পানি জমে আছে।

ছবি: টিবিএস

অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না রিকশা বা কোনো যানবাহন। মাঝেমধ্যে দু-একটি রিকশা বা সিএনজি মিললেও গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। কেউ কেউ আবার হাঁটুসমান পানিতে ভিজেই ছুটছেন গন্তব্যে।

বাড্ডা, মুগদা, বাসাবো, মতিঝিল ও কমলাপুরে পরিস্থিতি আরও ভয়াবহ। এসব এলাকার সড়ক দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। ঘরমুখো মানুষ যানবাহনের অভাবে বাধ্য হচ্ছেন হাঁটতে। কখনও রিকশা বা সিএনজি পেলে গুনতে হচ্ছে তিন-চারগুণ ভাড়া।

ছবি: টিবিএস

জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন ফুটপাতের দোকানিরাও। অধিকাংশ দোকান বন্ধ, কিছু খোলা থাকলেও বেচাকেনা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা।

এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনফারেন্স রুমে দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে কন্ট্রোলরুম স্থাপন করেছে।

ছবি: টিবিএস

কোনো এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের হটলাইনে ফোন করে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে নাগরিকদের।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, উত্তরের যেকোনো অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব প্রস্তুতির কারণে অনেক স্থানে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

Related Topics

টপ নিউজ

টানা বৃষ্টিপাত / জলাবদ্ধতা / ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • এইচএসসি পরীক্ষা কেন পেছানো হলো না: সংসদে রুমিন ফারহানা; ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি: পানি নামলেও কাদা ও আবর্জনায় চরম দুর্ভোগ
  • জলাবদ্ধতা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক নগর পরিকল্পনার তাগিদ প্রকৌশলীদের
  • সাত ঘণ্টা দেরিতে ছাড়ল ইউএস-বাংলার চেন্নাইগামী ফ্লাইট, বিকল এসি, ভোগান্তিতে যাত্রীরা
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]