Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
কর বাড়ানোর পরিকল্পনা সরকারের, বাড়বে স্টিল ও রডের দাম

অর্থনীতি

রিয়াদ হোসেন
30 May, 2025, 04:20 pm
Last modified: 30 May, 2025, 04:19 pm

Related News

  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

কর বাড়ানোর পরিকল্পনা সরকারের, বাড়বে স্টিল ও রডের দাম

রিয়াদ হোসেন
30 May, 2025, 04:20 pm
Last modified: 30 May, 2025, 04:19 pm

আগামী অর্থবছরে স্টিল পণ্য, বিশেষ করে রডের দাম বাড়তে পারে। কারণ, সরকার আমদানি ও উৎপাদন পর্যায়ে অগ্রিম আয়কর (এআইটি) ও মূল্য সংযোজন কর (ভ্যাট) ৪০ শতাংশের বেশি—আমদানিতে ২০–২৩ শতাংশ ও উৎপাদনে ২০ শতাংশ—বাড়ানোর পরিকল্পনা করছে। পাশাপাশি বাতিল হতে পারে বিদ্যমান ফিক্সড আমদানি শুল্ক।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র অনুযায়ী, এ পদক্ষেপ কার্যকর হলে ভোক্তা পর্যায়ে প্রতি টনে রডের দাম বাড়তে পারে প্রায় ১ হাজার ৪০০ টাকা।

বর্তমানে স্টিলের মূল কাঁচামাল স্ক্র্যাপ আমদানিতে প্রতি টনে ফিক্সড শুল্ক আদায় করা হয় ১ হাজার ৫০০ টাকা। অন্যদিকে স্টিল থেকে বিলেট ও রড উৎপাদনে প্রতি টনে ফিক্সড ভ্যাট ২ হাজার ২০০ টাকা। সবমিলিয়ে আমদানি শুল্ক ও ভ্যাট মিলিয়ে সরকার প্রতি টনে পাচ্ছে ৩ হাজার ৭০০ টাকা। প্রস্তাবিত শুল্ক ও ভ্যাট বৃদ্ধি কার্যকর হলে এর পরিমাণ ৫ হাজার টাকা বা তার বেশি হতে পারে।

এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'বর্তমানে বাজারে প্রতি টন রডের দাম প্রায় ৯০ হাজার টাকা। এনবিআর প্রতি টনে মাত্র ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৭০০ টাকা রাজস্ব পাচ্ছে—যেখানে ১৫ শতাংশ ভ্যাটের হিসাবে এই পরিমাণ হওয়া উচিত ছিল প্রায় ৫ হাজার ০০০ টাকা।'

তিনি আরও বলেন, 'ফলে আমরা মনে করছি, সরকার এই খাতে সঠিক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য কর কিছুটা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।'

তবে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে স্টিলের ওপর বাড়তি আমদানি কর ও ভ্যাট কমানো উচিত। তা না করে কর বাড়ালে তা এ খাতের জন্য 'বিপর্যয়কর' হবে।

বাংলাদেশ স্টিল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মাসাদুল আলম মাসুদ টিবিএসকে বলেন, 'সরকারের উন্নয়ন প্রকল্প কমে যাওয়া, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দাম বেড়ে যাওয়ায় স্টিল ও রডের চাহিদা কমেছে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ।  কর যদি এত বেশি হারে বাড়ানো হয়, তা এই খাতের জন্য বিপর্যয়কর হবে।'

তিনি আরও বলেন, 'এত বেশি হারে ভ্যাট ও এআইটি বাড়ানো হলে দাম বেড়ে যাবে, তাতে সাধারণ ভোক্তার কেনা কমে যাবে। ফলে ব্যক্তি, বেসরকারি খাত ও আবাসন খাতে চাহিদা কমবে—যা আরেক দফা এই খাতে হুমকির মুখে ফেলবে।'

একই সুরে উদ্বেগ প্রকাশ করেন দেশের অন্যতম প্রধান স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিল লিমিটেডের (বিএসআরএম) উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত। তিনি বলেন, 'নির্মাণ খাত এখন কঠিন সময় পার করছে। এভাবে ঢালাও কর বাড়ানো হলে ভোক্তার খরচ বেড়ে যাবে প্রতি টনে ১ হাজার টাকার বেশি।'

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মাথাপিছু স্টিল ব্যবহার এখনও অনেক কম। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ভবিষ্যতে এই চাহিদা ধীরে ধীরে বাড়বে।

বর্তমানে বাংলাদেশের মাথাপিছু স্টিল ব্যবহার প্রায় ৫৫ কেজি, যা ২০৩০ সালের মধ্যে ৯৫ কেজিতে পৌঁছাবে বলে পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ভারতে মাথাপিছু স্টিল ব্যবহার ৯৩.৪ কেজি, জাপানে ৪৩২.৫ কেজি ও যুক্তরাষ্ট্রে ২৬৬.৩ কেজি।

বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তথ্যমতে, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের স্টিল উৎপাদন প্রায় ৬৪ শতাংশ বেড়ে ৯০ লাখ টনে পৌঁছেছে।

Related Topics

টপ নিউজ

স্টিল / রড / ভ্যাট / কর / এনবিআর / বাজেট ২০২৫-২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]