ক্লাব বিশ্বকাপ ঘিরে গুঞ্জন: কোন ক্লাবে যাচ্ছেন রোনালদো?
প্রায় দেড় বছর পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম X অ্যাকাউন্টে রোনালদো জানিয়ে দিয়েছেন, "এই অধ্যায় শেষ।" পোস্টের শেষে আরও লেখা ছিল, "গল্প এখনো লেখা হচ্ছে। কৃতজ্ঞ।" এই ঘোষণার পর স্পষ্ট হয়ে গেছে, রোনালদো হয়তো আল নাসর ছাড়ছেন। আর সে কারণেই প্রশ্ন উঠছে—তিনি এখন কোথায় যেতে পারেন?
