যে ব্যাংকে আছেন সেই ব্যাংকেই থাকেন: আমানতকারীদের উদ্দেশে গভর্নর
দুর্বল ব্যাংকগুলোকে সরকারি মালিকানায় নেয়া হবে। সুতরাং আমানতকারীরা অর্থ হারাবেন না। বিএফআইইউ-এর বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
