Android XR: চশমার ভেতর দেখাবে মেসেজ, দিক-নির্দেশনা ও অনুবাদ
২০২৫ সালের Google I/O সম্মেলনে প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে এ সম্মেলনে বিশেষ নজর কাড়ে গুগলের নতুন উদ্ভাবন Android XR স্মার্ট গ্লাস। এটি শুধু একটি চশমা নয়, বরং চোখের সামনেই তৈরি করবে একটি ভার্চুয়াল বাস্তব স্ক্রিন, যা রীতিমতো ভবিষ্যতে ফোনের বিকল্প হয়ে উঠতে পারে।
