যুদ্ধবিরতির আলোচনায় রাজি রাশিয়া: পুতিনিরে সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প
ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে টেলিফোনে টানা দুই ঘণ্টা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯ মে দুই নেতার মধ্যে দুই ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপে পুতি যুদ্ধ বন্ধে আলোচনায় রাজি হয়েছেন। পরে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ।
