Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
পাচার অর্থ দেশে ফিরিয়ে আনতে লাগতে পারে ৪-৫ বছর: গভর্নর মনসুর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 May, 2025, 10:05 pm
Last modified: 19 May, 2025, 10:05 pm

Related News

  • পাচার হওয়া সম্পদ উদ্ধার নির্ভর করছে মার্কিন ট্রেজারি ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • এস আলম ও বেক্সিমকোর পাচারকৃত অর্থ ফেরাতে ৬ দেশে আইনি চিঠি, নিয়োগ ৪ বিদেশি প্রতিষ্ঠান
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাচার অর্থ দেশে ফিরিয়ে আনতে লাগতে পারে ৪-৫ বছর: গভর্নর মনসুর

তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে।
টিবিএস রিপোর্ট
19 May, 2025, 10:05 pm
Last modified: 19 May, 2025, 10:05 pm
গভর্নর আহসান এইচ মনসুর। ইলাস্ট্রেশন: টিবিএস

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার জোর প্রচেষ্টা দেখালেও তাতে শিগগিরই কোনো ফল মিলছে না। আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করে এসব অর্থ দেশে ফিরিয়ে আনতে অন্তত ৪-৫ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে এক বছরের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা যাবে।

পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সফর শেষে ফিরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এসব তথ্য জানিয়েছেন।

আজ সোমবার (১৯ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 'বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ পুনরুদ্ধার: গৃহীত কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি' শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, 'টাকা কীভাবে ফেরত আনতে হয়, সে বিষয়ে আমাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা নাই। কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্সটা আমরা জানি। সাধারণত, আইনি প্রক্রিয়া শেষ হতে চার থেকে পাঁচ বছর লাগে।'

তিনি জানান, পাচার অর্থ ফেরাতে ৫ বছর লাগলেও সংশ্লিষ্ট দেশে পাচার অর্থ ও সম্পদ জব্দ করা সম্ভব।

তিনি বলেন, 'তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট বা অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়। যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে, সে সম্পদকে ফ্রিজ করা যায়। সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরের মধ্যে করা সম্ভব। আরো কম সময় করা সম্ভব, যদি আমরা প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে পারি।'

তিনি আরো বলেন, 'তারপর এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রক্রিয়ায় পাঠাতে হবে। এটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বলে। আমরা এই প্রক্রিয়াতে আছি, এখন আমরা রিকুয়েস্ট পাঠাচ্ছি বিদেশিদের, আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা ফ্রিজ করতে পারব। এসেট ফ্রিজ হলে পরবর্তীতে কোর্টে আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া সমাধান হতে সাধারণত চার থেকে পাঁচ বছর লেগে যায়।'

কিন্তু এই প্রক্রিয়ায় সফলতা অর্জনের জন্য উপযুক্ত ও মানসম্পন্ন তথ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে বলে জানান গভর্নর। তিনি বলেন, 'এখানে আমাদের যে তথ্য সংগ্রহ, গুণগত মান— এই জিনিসগুলো বিদেশি কোর্টের রায়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আমাদের লিগ্যাল প্রসেসটা বিদেশে শুরু করতে হবে, সেদিকে আমরা এগোচ্ছি।'

এর আগে গত এপ্রিলে বিদেশে পাচার করা সম্পদের বড় অংশ ছয় মাসের মধ্যে জব্দ করা হবে বলে জানিয়েছিলেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম ও সমসাময়িক ব্যাংকিং নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেছিলেন তিনি।

গভর্নর আহসান এইচ মনসুর তখন বলেন, 'ছয় মাসের মধ্যে বিদেশে পাচার করা সম্পদের বড় একটি অংশ জব্দ করা হবে। এ জন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছি। বিভিন্ন দেশ ও সংস্থাকে চিঠি দিচ্ছি। বিদেশি আইনি সংস্থা বা ফার্মের সঙ্গে কথা বলা হচ্ছে, এ কাজে তাদের নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আমরা বেশ কিছু সম্পদ যাচাইকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতাও পাচ্ছি। এই প্রক্রিয়ায় ছয় মাসের মধ্যে বিদেশে থাকা সম্পদ জব্দ করা হবে।'

Related Topics

টপ নিউজ

পাচার অর্থ ফেরত / গভর্নর ড. আহসান এইচ মনসুর / সংবাদ সম্মেলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • পাচার হওয়া সম্পদ উদ্ধার নির্ভর করছে মার্কিন ট্রেজারি ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাচার হওয়া অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ মিলতে পারে
  • এস আলম ও বেক্সিমকোর পাচারকৃত অর্থ ফেরাতে ৬ দেশে আইনি চিঠি, নিয়োগ ৪ বিদেশি প্রতিষ্ঠান
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]