অনিশ্চয়তার মধ্যে কোনো অর্থনীতি এগুতে পারে না: আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। কেননা নির্বাচন ও সংস্কার বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। আর অনিশ্চয়তার মধ্যে কোন অর্থনীতি এগুতে পারে না বলে মনে করেন তিনি। ১৯ মে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত নীতি সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আলোচনায় এসব কথা বলেন এই রাজনীতিবিদ।
