মার্কিন শুল্ক আরোপ মোকাবিলায় করণীয় নিয়ে যা বললেন সংশ্লিষ্টরা
প্রতিটি দুর্যোগের পর একটি সম্ভাবনা আসে। কিন্তু সেই সম্ভাবনার বাস্তবায়ন তখনই সম্ভব, যদি কেউ টিকে থাকে। গ্যাস সংকটসহ নানা কারণে বস্ত্রকলগুলো টিকে থাকতে পারছে না বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক রাজিব হায়দার। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ।
