Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন বিএসএফের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2025, 05:00 pm
Last modified: 14 May, 2025, 05:01 pm

Related News

  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিল বিজিবি
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তে ভারতের ড্রোন ব্যবহারের ইস্যু তুলতে পারে বাংলাদেশ
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সীমান্তে অপরাধ ও অনুপ্রবেশে জড়িতদের মৃত্যুকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন বিএসএফের

বুধবার (১৪ মে) সকালে সিলেটের কানাইঘাটের আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে সকাল ৮টার দিকে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।
টিবিএস রিপোর্ট
14 May, 2025, 05:00 pm
Last modified: 14 May, 2025, 05:01 pm
ছবি: সংগৃহীত

সীমান্তে উত্তেজনার মধ্যেই এবার সিলেটের কানাইঘাটে সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২ জন শিশু।

বুধবার (১৪ মে) সকালে সিলেটের কানাইঘাটের আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে সকাল ৮টার দিকে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।

আটকদের বয়স আনুমানিক ৫ থেকে ৫৫ বছরের মধ্যে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তবে দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন তারা। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোন পথে ভারতে গিয়েছিলেন, কীভাবে সেখানে বসবাস করছিলেন, এসব তথ্য প্রাথমিকভাবে যাচাই করছে বিজিবি। 

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, 'সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সব সীমান্তে টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে সকালে আটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৬ জনকে আটক করে বিজিবি।'

তিনি আরও জানান, 'বিষয়টি নিয়ে বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি যাদেরকে পুশইন করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।'

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লে.কর্নেল জুবায়ের আনোয়ার।

Related Topics

টপ নিউজ

সিলেট / কানাইঘাট সীমান্ত / বিএসএফ / পুশ ইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, ঠেকিয়ে দিল বিজিবি
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তে ভারতের ড্রোন ব্যবহারের ইস্যু তুলতে পারে বাংলাদেশ
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সীমান্তে অপরাধ ও অনুপ্রবেশে জড়িতদের মৃত্যুকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]