শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি
দুর্বৃত্তের হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এক সমাবেশে তারা এই হত্যাকান্ডের নিন্দা জানান। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে ছাত্রদল। ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন কালীমন্দিরের সামনে ছুরিকাঘাতে নিহত হন সাম্য।
