ভারত-পাকিস্তান সংঘাতের মোট ব্যয় প্রায় ৫০০ বিলিয়ন ডলার!
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ১০ মে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে এমন ঘোষণা এসেছে দুই পক্ষ থেকেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়েছে, দুই দেশের সামরিক অপারেশনের প্রধানরা আলোচনায় বসে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধে একমত হন।
