Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
আ.লীগ নিষিদ্ধ হবে কি না তা বিএনপির বিষয় নয়; সিদ্ধান্ত জনগণের: মঈন খান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2025, 04:20 pm
Last modified: 09 May, 2025, 05:20 pm

Related News

  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • মুজিব বর্ষ উদযাপনে আওয়ামী সরকারের ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
  • সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মারা গেছেন
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর

আ.লীগ নিষিদ্ধ হবে কি না তা বিএনপির বিষয় নয়; সিদ্ধান্ত জনগণের: মঈন খান

শুক্রবার (৯ মে) গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
09 May, 2025, 04:20 pm
Last modified: 09 May, 2025, 05:20 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। ফাইল ছবি: এএফপি

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা বিএনপির বক্তব্যের বিষয় নয়, জনগণ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা বিএনপির বক্তব্যের বিষয় নয়, নির্বাচন কমিশন ও সরকার সিদ্ধান্ত নিতে পারে। দেশের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে। আমরা বিএনপি হিসেবে তো, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। আমাদের মহাসচিব ইতোমধ্যেই তো বলছেন, জনগণের সিদ্ধান্তের বিষয় এটি। জনগণ সিদ্ধান্ত নেবে তারা নির্বাচন করবে কি করবে না। এটা হচ্ছে আমাদের বক্তব্য।'

শুক্রবার (৯ মে) গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলটির স্থায়ী কমিটি সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

কার্টার সেন্টারের ৬ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সংস্থাটির ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট।

মঈন খান বলেন, 'আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, তাদেরকে গ্রহণ করা হবে কি না, তাদের নিষিদ্ধ করা হবে কি হবে না। এটা আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন। তারা কি আসলেই নির্বাচন করতে চায়, তারা কি আসলেই গণতন্ত্র চায়? এটা তো আওয়ামী লীগকে বলতে হবে।'

তিনি আরও বলেন, 'আজকে পর্যন্ত ৯ মাস চলে গেছে, একজন আওয়ামী লীগকে দেখাতে পারবেন যে, তারা বলছেন- দীর্ঘ ১৫ বছর ধরে এই মানুষের উপর তারা জুলুম করেছে, ফ্যাসিস্ট কায়দায় এদেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে! তারা ভুল করেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা স্বীকার করেছে! তারা জনগণের মতামত নিয়ে নির্বাচন করতে চায়, আওয়ামী লীগের একটি লোক কি তা বলেছেন? বলেনি। তাই এই প্রশ্ন আমাদের করার প্রয়োজন নেই। এর উত্তর দেশের ১৮ কোটি মানুষ জানে।'

বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, 'দুটি বিষয় নিয়ে মূলত কথা বলেছেন, একটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সার্বিক পরিস্থিতি। নির্দিষ্টভাবে তারা যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছেন, নির্বাচনে তারা হয়তো মনিটরিং করতে আসতে পারেন।'

আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, 'বিএনপি কখন নির্বাচন প্রত্যাশা করছে, এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বক্তব্য তো স্পষ্ট, এ বছরের শেষে দিকে যদি নির্বাচন হয় সেটা জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে।'

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / নিষিদ্ধ / বিএনপি / মঈন খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • মুজিব বর্ষ উদযাপনে আওয়ামী সরকারের ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
  • সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মারা গেছেন
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]