ভারত কী কী অস্ত্রে পাকিস্তানে হামলা চালিয়েছে?
গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের ছয়টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। 'অপারেশন সিঁদুর' নামে এই হামলার অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে 'স্কাল্প ক্রুইজ মিসাইল', 'হ্যামার প্রিসিশন–গাইডেড মিসাইল'এবং আত্মঘাতী ড্রোন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর, শিয়ালকোট ও মুরিদকে এবং পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফ্ফরাবাদ, বাগ ও কোটলি—মোট ছয়টি স্থানে হামলা হয়।
