অপারেশন সিঁদুর: কর্নেল সোফিয়া ও উইং কমান্ডার ব্যোমিকা কেন আলোচনায়?
আকস্মিকভাবে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা করে বসে ভারত। গত ৬ মে গভীর রাতে চালানো ওই হামলার পর ৭ মে ব্রিফিং করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এরপর ভারতের ইন্টারনেটে এক নারী সেনা কর্মকর্তার নাম সবচেয়ে বেশি খোঁজা হয়েছে—তিনি কর্নেল সোফিয়া কুরেশি। 'অপারেশন সিঁদুর' নিয়ে সরকারের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে যে দুই নারী কথা বলেন সোফিয়া তাঁদের একজন। আরেক নারী কর্মকর্তা উইং কমান্ডার ব্যোমিকা সিং।
