কেন চিরকুট লিখে ‘আত্মহত্যা’ পুলিশ কর্মকর্তার?
চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে পলাশ সাহা নামে এক কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ। ৭ মে নগরের বহদ্দারহাটের র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
