Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বিশ্বের সবচেয়ে লম্বা ও সবচেয়ে ছোট কুকুরের যখন সাক্ষাৎ হয়!

আন্তর্জাতিক

সিবিএস নিউজ
06 May, 2025, 07:45 pm
Last modified: 06 May, 2025, 07:53 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে লম্বা ও সবচেয়ে ছোট কুকুরের যখন সাক্ষাৎ হয়!

সবচেয়ে লম্বা এই কুকুরের নাম রেজিনাল্ড। আর সবচেয়ে ছোট কুকুরটির নাম পার্ল।
সিবিএস নিউজ
06 May, 2025, 07:45 pm
Last modified: 06 May, 2025, 07:53 pm
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি ফার্মে একসঙ্গে বিশ্বের সবচেয়ে লম্বা ও সবচেয়ে ছোট কুকুর। ছবি: এপি ফটো

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি ফার্মে সম্প্রতি একসঙ্গে দেখা যায় দুটি কুকুর। এর মধ্যে একটির রয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা কুকুরের খেতাব। আর অন্যটি আকারে বিশ্বের সবচেয়ে ছোট। তবে আকারের এই পার্থক্য তাদের বন্ধুত্বের মধ্যে খুব একটা প্রভাব ফেলেনি। ঘরের ভেতরে কিংবা বাইরে সবুজ মাঠে দুই জায়গাতেই জমে ওঠে তাদের বন্ধুত্বের মুহূর্তগুলো।

সবচেয়ে লম্বা এই কুকুরের নাম রেজিনাল্ড। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের এই কুকুরটির বয়স ৭ বছর। এটি গ্রেট ডেন প্রজাতির কুকুর। আর সবচেয়ে ছোট কুকুরটির নাম পার্ল। এটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের চিহুয়াহুয়া প্রজাতির কুকুর। 

রেজিনাল্ড মোটামুটি ছোট আকারের একটি ঘোড়ার সমান। আর পার্ল এতটাই ছোট যেন একটি আপেলের সমান। 

পার্লের বয়স ৪ বছর। এটি লম্বায় মাত্র ৩.৫৯ ইঞ্চি। এর আগে সবচেয়ে ছোট কুকরের খেতাব ছিল মিলি নামের একটি কুকুরের। এটির উচ্চতাও ছিল চার ইঞ্চির কম। কুকুরটি ২০২০ সালে মারা যায়। মিলি ও পার্ল একই প্রজাতির কুকুর। 

মিলি ও পার্ল দুটি কুকুরেরই জন্মের সময় ওজন ছিল মাত্র ১ আউন্স।

রেজিনাল্ডের মালিক স্যাম জনসন রেইস জানান, কুকুরের চেয়ে মানুষকে একটু বেশি পছন্দ করে রেজিনাল্ড। পার্লের সঙ্গে সাক্ষাৎ ওর জন্য হয়ত একটু অদ্ভুতই ছিল। কারণ এর আগে এত ছোট কুকুর কখনোই ও দেখেনি। 

ছবি: এপি

রেইস বলেন, '(পাশাপাশি হাঁটাচলার সময়) রেজিনাল্ড খুব সতর্ক এবং একইসঙ্গে একটু চিন্তিতও ছিল। ও খুব সাবধানে পা ফেলছিল, যাতে পার্লের ওপর পা না পড়ে বা ওর কোনো ক্ষতি না হয়। ও শুধু বুঝতে পারছিল যে পার্ল পাশে আছে।'

প্রথম প্রথম দেখা হওয়ার পর বিছানা ও খেলনা নিয়ে কুকুর দুটির মধ্যে হয়ত কিছুটা ঈর্ষা ছিল। তবে আইডাহোর ফার্মটিতে একসাথে দুদিন থাকার পর ওদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। ওদের দেখা যায় একসঙ্গে দৌড়াতে, লেজ নাড়াতে। 

পার্লের মালিক সেমলার বলেন, 'আমার মনে হয় পার্ল ভালো বন্ধু পেয়েছে।'

সেমলার জানান, পার্ল প্রতিদিন কোন পোশাকটি পরবে, তা নিজেই বেছে নেয়। ও পা দিয়ে পছন্দের পোশাকটি ইশারা করতে পারে। 

রেইস জানান, তার কুকুরটিও মাঝে মাঝে পার্লের মতো আচরণ করে। ও একটু বেশি আদর পেতে চায়। আর কোনো কিছুর দরকার হলে সেটিও বুঝিয়ে দিতে পারে রেজিনাল্ড। 

Related Topics

টপ নিউজ

কুকুর / যুক্তরাষ্ট্র / বন্ধুত্ব / ঘোড়া / লম্বা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
  • মা এসে গেছেন! অবশেষে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো
  • জনপ্রিয়তা কমেছে, তাই মেলোনি আবার আমার বন্ধু হতে চান: ট্রাম্প; নিজের জনপ্রিয়তায় মন দিন: মেলোনি
  • শীঘ্রই ইরানের সাথে আলোচনার প্রত্যাশা ভ্যান্সের
  • মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন চুক্তি চাইতে পারেন ট্রাম্প

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]