যমুনার বালুর বুকে গড়ে উঠছে সবুজ অর্থনৈতিক অঞ্চল!
প্রতিদিনই একটু একটু করে রূপ পাল্টে সম্ভাবনার নতুন দুয়ার খুলছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল-১। যমুনার তীরে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার ১ হাজার ৪১ একর জমির উপর গড়ে তোলা হচ্ছে এটি। পরিকল্পিত এই অর্থনৈতিক অঞ্চলকে সবুজ রাখতে মোট ভূমির ৬০ শতাংশ কারখানার জন্য বরাদ্দ দেয়া হচ্ছে।
