Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বন্ধ পাকিস্তানের আকাশ: বছরে এয়ার ইন্ডিয়ার লোকসান হবে ৬০০ মিলিয়ন ডলার, চাইল সহায়তা

আন্তর্জাতিক

রয়টার্স
02 May, 2025, 09:50 am
Last modified: 02 May, 2025, 09:50 am

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

বন্ধ পাকিস্তানের আকাশ: বছরে এয়ার ইন্ডিয়ার লোকসান হবে ৬০০ মিলিয়ন ডলার, চাইল সহায়তা

ভারত-পাকিস্তান উত্তেজনায় ক্ষতিগ্রস্ত বিমান চলাচল খাত। পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমানের রুট দীর্ঘ হচ্ছে। সহায়তা চেয়ে সরকারকে চিঠি দিয়েছে এয়ার ইন্ডিয়া।
রয়টার্স
02 May, 2025, 09:50 am
Last modified: 02 May, 2025, 09:50 am
ছবি: সংগৃহীত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা এক বছর স্থায়ী হলে প্রায় ৬০০ মিলিয়ন ডলারের অতিরিক্ত খরচের মুখে পড়বে এয়ার ইন্ডিয়া। এই লোকসানের জন্য সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ চেয়েছে সংস্থাটি। রয়টার্সের দেখা বিমান সংস্থাটির একটি চিঠিতে এই তথ্য উঠে এসেছে।

গত সপ্তাহে কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার জেরে পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের এয়ারলাইনগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফলে ভারতের বিমান সংস্থাগুলোর জ্বালানি ব্যয় বেড়েছে, দীর্ঘ হয়েছে যাত্রাপথ।

২৭ এপ্রিল এক চিঠিতে এয়ার ইন্ডিয়া সরকারের কাছে এই অর্থনৈতিক ক্ষতির অনুপাতে একটি 'ভর্তুকি মডেল' চালুর আবেদন জানিয়েছে। 

সিভিল এভিয়েশন মন্ত্রণালয়কে দেওয়া ওই চিঠিতে প্রাক্কলন করা হয়েছে, নিষেধাজ্ঞা স্থায়ী হলে বছরে ৫০ বিলিয়ন ভারতীয় রুপির বেশি (প্রায় ৫৯১ মিলিয়ন ডলার) লোকসান গুনতে হবে।

চিঠিতে সংস্থাটি আরও বলেছে, 'ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য ভর্তুকি একটি ভালো, নির্ভরযোগ্য ও ন্যায্য সমাধান…পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহার করে নেওয়া যেতে পারে।'

চিঠিতে বলা হয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় কারণে অতিরিক্ত জ্বালানি ও ক্রু প্রয়োজন হওয়ায় এয়ার ইন্ডিয়াই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এয়ার ইন্ডিয়া এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সরকার ভারতীয় বিমানের ওপর আরোপ করা আকাশসীমা নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়নের এয়ার ইন্ডিয়ার কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পরই সংস্থাটি এই চিঠি পাঠায়।

বর্তমানে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া আগে সরকারি মালিকানায় ছিল। বিমান সংস্থাটি এখন কয়েক বিলিয়ন ডলারের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। বোয়িং ও এয়ারবাসের বিমান সরবরাহে বিলম্বের কারণে এয়ারলাইনটির প্রবৃদ্ধি ইতিমধ্যেই বাধাগ্রস্ত হয়েছে। ২০২৩-২০২৪ অর্থবছরে ৪.৬ বিলিয়ন ডলার আয়ের বিপরীতে বিমান সংস্থাটির নিট লোকসান হয়েছে ৫২০ মিলিয়ন ডলার। 

ভারতে ২৬.৫ শতাংশ বাজার অংশীদারত্ব থাকা এয়ার ইন্ডিয়া ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্লাইট পরিচালনা করে। এসব ফ্লাইট বেশিরভাগ সময়ই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করত। প্রধান স্থানীয় প্রতিদ্বন্দ্বী ইন্ডিগোর চেয়ে এয়ার ইন্ডিয়ার দূরপাল্লার রুটে ফ্লাইটের সংখ্যা অনেক বেশি।

সিরিয়াম অ্যাসেন্ড-এর অনুযায়ী, এপ্রিলে নয়াদিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার গন্তব্যে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও এর সাশ্রয়ী সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সম্মিলিত ফ্লাইটের সংখ্যা ছিল প্রায় ১ হাজার ২০০।

সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি জানিয়েছেন, পাকিস্তানের আকাশসীমা বন্ধের ফলে এয়ারলাইন শিল্পে যে ক্ষতিকর প্রভাব পড়েছে, তা কমানোর জন্য বিভিন্ন বিকল্প বিবেচনা করছে ভারত সরকার।

একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য সমাধান বের করতে ভারতীয় বিমান সংস্থাগুলো সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে। এর মধ্যে চীনের কাছাকাছি দুর্গম অঞ্চল দিয়ে বিমান চালনা এবং কিছু ক্ষেত্রে করছাড়ের মতো বিষয়গুলো বিবেচনায় রয়েছে।

চিঠিতে এয়ার ইন্ডিয়া কিছু ওভারফ্লাইট ক্লিয়ারেন্সের (আকাশসীমা ব্যবহারের অনুমতি) বিষয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে সরকারকে অনুরোধ করেছে। 

এছাড়া দীর্ঘ ভ্রমণ সময়ের বিষয়টিকে বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার দূরপাল্লার ফ্লাইটগুলোতে অতিরিক্ত পাইলট নেওয়ার অনুমোদন চেয়েছে সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

ভারত / ভারত-পাকিস্তান / আকাশসীমা বন্ধ / এয়ার ইন্ডিয়া / বিমান চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]