Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল: নাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 09:05 pm
Last modified: 30 April, 2025, 09:13 pm

Related News

  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল: নাহিদ

জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়েও ইসলামী আন্দোলন ও এনসিপি একমত হয়েছে বলে জানান নাহিদ।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 09:05 pm
Last modified: 30 April, 2025, 09:13 pm
ছবি: সংগৃহীত

রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 'এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার কোনো ধারণা নেই। মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন।'

আজ বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে এনসিপির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নাহিদ বলেন, দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন স্থগিত করতে হবে।

তিনি বলেন, দেশজুড়ে আবারও চাঁদাবাজিসহ পুরোনো সংস্কৃতি ফিরে আসছে। এসবের বিরুদ্ধে দুই দলই (এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ) কঠোর অবস্থানে থাকবে। আবার পুরোনো সংস্কৃতি ফিরলে সেটা প্রতিহত করা হবে। সংস্কার ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই। নতুন রাজনৈতিক সংস্কৃতি ও নতুন বন্দোবস্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে, তা দেশের জনগণ মেনে নেবে না। 

নাহিদ বলেন, 'বেশিরভাগ বিষয়ে ঐক্যের জায়গা খুঁজে পেয়েছি। যেসব বিষয়ে দ্বিমত রয়েছে, সেসব জায়গাতেও ঐক্যের বিষয়ে আলোচনা করতে পারি।'

উদাহরণ দিয়ে তিনি বলেন, 'সংস্কারের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে। আমরা কেবল উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি। উনারা দুই কক্ষেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি বিষয়টি আমরা আলোচনা করব। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, উনারাও গণপরিষদ নির্বাচনের কথা বলছেন।'

'এর পাশাপাশি দল হিসাবে আওয়ামী লীগের বিচার, বিচার চলাকালীন দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা, নিবন্ধন স্থগিত করা, এসব বিষয়ে তারা ঐকমত্য পোষণ করেছেন। এ বিষয়গুলো মাত্র আজ আলোচনা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে মাঠেও এ বিষয়ে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব', যোগ করেন তিনি। 

জনদুর্ভোগ লাঘব ও নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়েও ইসলামী আন্দোলন ও এনসিপি একমত হয়েছে বলে জানান নাহিদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। সর্বপ্রথম সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন আপনারা দেখেছেন। আমাদের অনেক চিন্তার সাথে এনসিপির চিন্তা মাঠে ময়দানে অনেকটাই একাকার। আজ আমরা আলোচনা করতে পেরেছি। আমাদের মনোবল আরও বেড়েছে।'

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, 'যে ফ্যাসিস্ট হাজার হাজার মায়ের কোল খালি করেছে, দেশের টাকা পাচার করেছে, তাদের দলগত বিচার হবে, তারপর নির্বাচনের চিন্তা। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।'

Related Topics

টপ নিউজ

রাখাইন / মানবিক করিডোর / নির্বাচন / এনসিপি / নাহিদ ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম
  • বাজেটে বাস্তব ঘাটতি সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে: এনসিপি

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]