Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামির জামিন, আদালত চত্বরে ছাত্র-জনতার বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2025, 07:15 pm
Last modified: 27 April, 2025, 07:20 pm

Related News

  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক

কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামির জামিন, আদালত চত্বরে ছাত্র-জনতার বিক্ষোভ

ছুটির দিনে জামিন দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারী ছাত্রজনতা। শহরে এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।
টিবিএস রিপোর্ট
27 April, 2025, 07:15 pm
Last modified: 27 April, 2025, 07:20 pm
আব্দুল মান্নানের জামিনের প্রতিবাদে ছাত্রজনতার আদালত চত্বরে মানববন্ধন। ছবি: টিবিএস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারের মাত্র একদিন পরেই কুষ্টিয়া পৌরসভার সাবেক সার্ভেয়ার আব্দুল মান্নানকে (৪৫) জামিনে মুক্তি দেওয়ার প্রতিবাদে আদালত চত্বরে মানববন্ধন করেছেন ছাত্রজনতা, সুশীল সমাজ, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মান্নানকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তিনি ওই এলাকার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে।

বিকাল সাড়ে তিনটার দিকে গ্রেপ্তারের পর শনিবার (২৬ এপ্রিল) কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোপাল চন্দ্র সরকার তার জামিন মঞ্জুর করেন।

ছুটির দিনে জামিন দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারী ছাত্রজনতা। শহরে এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। রোববার আদালত চত্বরে মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা মান্নানের জামিন বাতিল এবং জামিনের সঙ্গে সম্পৃক্তদের শাস্তির দাবি জানান।

আব্দুল মান্নান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি করে হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত ৫৭ নম্বর আসামি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত মান্নান দীর্ঘদিন কুষ্টিয়া পৌরসভায় সার্ভেয়ার পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে ভেড়ামারা পৌরসভায় বদলি করা হয়। কুষ্টিয়া পৌরসভায় কর্মরত অবস্থায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগে ৫ আগস্টের ঘটনার পর তার বিরুদ্ধে মামলা হয়। এরপর তিনি আত্মগোপনে চলে যান। কিছুদিন পর আবার পৌরসভার দাপ্তরিক কাজে যোগ দেন। আন্দোলন প্রতিহত করতে লাঠি হাতে মান্নানের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়। গ্রেপ্তার এড়াতে গত ১৬ এপ্রিল তিনি পৌরসভা থেকে সরে যান এবং আর অফিসে যোগ দেননি। তার বিরুদ্ধে জাল সার্টিফিকেট ব্যবহার করে সার্ভেয়ার পদে নিয়োগ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে।

৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় ইয়ামিন আলী নামে এক যুবক বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৬৭ জনের নাম উল্লেখ করে এবং এক হাজার থেকে এক হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

এ বিষয়ে কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

কুষ্টিয়া আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি আব্দুল মান্নানের জামিনের প্রতিবাদে ছাত্রজনতা আদালত চত্বরে মানববন্ধন করেছেন।'

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি মান্নানকে শুক্রবার বিকালে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে শনিবার তিনি জামিন পান।'

Related Topics

টপ নিউজ

জুলাই আন্দোলন / ছাত্র-জনতা / বিক্ষোভ কর্মসূচি / আদালত / জামিনে মুক্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • আদালতের নির্দেশের পর কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো
  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]