Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
পাকিস্তানের আকাশ বন্ধ: প্রভাব পড়বে ইউরোপ ও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউলে

আন্তর্জাতিক

এনডিটিভি, ডন
25 April, 2025, 12:05 pm
Last modified: 25 April, 2025, 12:11 pm

Related News

  • সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই: সংসদে পর্যটন মন্ত্রী
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান

পাকিস্তানের আকাশ বন্ধ: প্রভাব পড়বে ইউরোপ ও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউলে

ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব এয়ারলাইনের জন্য পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করার পর বৃহস্পতিবার ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে, এতে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইটের শিডিউল প্রভাবিত হতে পারে।
এনডিটিভি, ডন
25 April, 2025, 12:05 pm
Last modified: 25 April, 2025, 12:11 pm
ছবি: রয়টার্স

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ ঘোষণা করে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করার ঘোষণা দেয়।

ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব এয়ারলাইনের জন্য পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করার পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে, এতে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইটের শিডিউল প্রভাবিত হতে পারে।

তাদের মতে, আকাশসীমা বন্ধ হওয়ার কারণে ফ্লাইটগুলোকে বিকল্প দীর্ঘপথ নিতে হতে পারে। এর ফলে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হতে পারে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো পৃথকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টের মাধ্যমে এই আশঙ্কার কথা জানিয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, 'পাকিস্তানের আকাশসীমা বন্ধের কারণে কিছু এয়ার ইন্ডিয়া ফ্লাইট উত্তর আমেরিকা, ইউকে, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে বিকল্প পথে চলবে। আমরা আমাদের যাত্রীদের এই অপ্রত্যাশিত অসুবিধার জন্য দুঃখিত এবং যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।'

ইন্ডিগো জানিয়েছে, 'পাকিস্তান আকাশসীমা বন্ধের কারণে আমাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইটে সমস্যা হতে পারে। আমরা যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছি এবং ফ্লাইট স্ট্যাটাস চেক করতে বলেছি।'

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। তাদের অধিকাংশই ভারতীয় পর্যটক এবং একজন নেপালি নাগরিক। হামলার দায় স্বীকার করেছে 'রেজিস্ট্যান্স ফ্রন্ট', যা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সম্পর্কিত।

হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো সিদ্ধান্ত রয়েছে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের নাগরিকদের ভিসা বাতিল এবং আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
 
Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান বিরোধ / ফ্লাইট শিডিউল / আকাশসীমা / ফ্লাইট বিপর্যয় / ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই: সংসদে পর্যটন মন্ত্রী
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]