Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 April, 2025, 08:00 pm
Last modified: 24 April, 2025, 08:14 pm

Related News

  • পাকিস্তানের অংশ হবে কাশ্মীর: মুজাফফরাবাদ অ্যাসেম্বলিতে শাহবাজ শরীফ
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • ভারত-পাকিস্তান সংঘাতে ৭টি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
  • উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি
  • মহাসড়ক ধসে রপ্তানি বন্ধ, দিশেহারা কাশ্মীরের আপেল চাষিরা

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত

এ বিষয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, “অনিবার্য কারণবশত মাননীয় উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৭-২৮ এপ্রিলে বাংলাদেশ সফরে যেতে পারছেন না।”
টিবিএস রিপোর্ট
24 April, 2025, 08:00 pm
Last modified: 24 April, 2025, 08:14 pm
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় নির্ধারিত সফরটি স্থগিত করা হয়েছে। আগামী রোববার দুইদিনের সফরে (২৭-২৮ এপ্রিল) বাংলাদেশে আসার কথা ছিল তাঁর, তবে অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয় বলে জানিয়েছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, "অনিবার্য কারণবশত মাননীয় উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৭-২৮ এপ্রিলে বাংলাদেশ সফরে যেতে পারছেন না।"

উভয়পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

ভারত অধিকৃত কাশ্মীরে সাম্প্রতিক এক জঙ্গি হামলার পরে পাকিস্তান এই সিদ্ধান্তের কথা জানাল। ওই হামলায় জঙ্গিরা ২৬ জন পর্যটককে হত্যা করে।

সে ঘটনার পর থেকেই বৈরী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম রূপ নিয়েছে। উভয় দেশই একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছে।

ভারতের দাবি এঘটনায় জড়িত পাকিস্তানের জঙ্গিরা। ভারতীয় পুলিশ এরমধ্যে সন্দেহভাজন তিন জঙ্গির কথা উল্লেখ করে বলেছে, এদের মধ্যে দুজনই পাকিস্তানী। তবে তাঁদের নাম প্রকাশ করা হয়নি। এছাড়া, এ ঘটনার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্যও জানায়নি নয়াদিল্লি।

তবে সন্ত্রাসী হামলার পরপরই পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ভিসা স্থগিত করেছে ভারত।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, '২৭ এপ্রিল (রোববার) থেকে পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সব বৈধ ভিসা বাতিল করা হলো। তবে মেডিকেল ভিসার বৈধতা থাকবে ২৯ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত। বর্তমানে যেসব পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করছেন, তাদের উল্লিখিত সময়ের ভারত ত্যাগ করতে হবে।'

পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক 'এক্স' (সাবেক টুইটার) অ্যাকাউন্টও ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায়, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সাআদ আহমেদ ওয়ারিচকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়।

ভারতের পক্ষ থেকে সিন্ধু পানিচুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক পর্যায়ক্রমে হ্রাস করাকে— পাকিস্তানের ওপর "সর্বোচ্চ কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ" হিসেবে দেখা হচ্ছে।

বুধবার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় ভারত। দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এ ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এ সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানের পাওয়ার কথা, চুক্তি স্থগিত করায় আপাতত তা ব্যাহত হবে।

দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো— আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া। বুধবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থলসীমান্ত বন্ধ হয়ে গেছে। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে ঢুকেছেন, তাদের সবাইকে ১ মের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে।

তৃতীয় সিদ্ধান্ত হলো দিল্লিতে— পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাকে বহিষ্কার। তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি।

চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে, সীমান্তচৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন, তাদের ফেরত যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

পঞ্চম সিদ্ধান্তটি হলো, দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত লোকবল সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে।

এর প্রেক্ষিতে, পাকিস্তান ভারতের সঙ্গে আটারি-ওয়াঘা সীমান্তপথ বন্ধ, সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার, আকাশপথ ও বাণিজ্য বন্ধসহ একগুচ্ছ পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনার মূল বিষয় ছিল 'পেহেলগা্মে ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশন'- পরবর্তী অভ্যন্তরীণ ও বৈদেশিক প্রেক্ষাপট।

Related Topics

টপ নিউজ

ঢাকা সফর / পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী / কাশ্মীর / ভারত-পাকিস্তান বিরোধ / সফর স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • পাকিস্তানের অংশ হবে কাশ্মীর: মুজাফফরাবাদ অ্যাসেম্বলিতে শাহবাজ শরীফ
  • ভর্তি হওয়া অধিকাংশ শিক্ষার্থী মুসলিম; তাই কাশ্মীরের মেডিকেল কলেজ বন্ধ করে দিল ভারত
  • ভারত-পাকিস্তান সংঘাতে ৭টি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প
  • উত্তপ্ত লাদাখ: রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই জেলায় কারফিউ জারি
  • মহাসড়ক ধসে রপ্তানি বন্ধ, দিশেহারা কাশ্মীরের আপেল চাষিরা

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]