সাত মাসে ১৪৩ কেজি স্বর্ণ জব্দ!
গত সাত মাসে বাংলাদেশে ১৪৩ কেজি সোনা জব্দ হয়েছে, যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। রাজনৈতিক পটপরিবর্তনের পরও সোনা চোরাচালান বন্ধ হয়নি। সীমান্ত ও বিমানবন্দর দিয়ে নিয়মিত পাচার চলছে। বেশিরভাগ ক্ষেত্রে বাহক ধরা পড়লেও মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরে। এতে রাজস্ব ও বৈদেশিক মুদ্রার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
