Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
ইসরায়েলবিরোধী বিক্ষোভে পাকিস্তানজুড়ে কেএফসিতে হামলা, নিহত ১

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 April, 2025, 11:10 am
Last modified: 19 April, 2025, 11:16 am

Related News

  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

ইসরায়েলবিরোধী বিক্ষোভে পাকিস্তানজুড়ে কেএফসিতে হামলা, নিহত ১

নিহত আসিফ নওয়াজ (৪৫) কেএফসির কর্মী ছিলেন।
টিবিএস ডেস্ক
19 April, 2025, 11:10 am
Last modified: 19 April, 2025, 11:16 am
ছবি: বিবিসি থেকে সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে পাকিস্তানজুড়ে কেএফসির বিভিন্ন শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনার পর দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির।

বিক্ষোভকারীদের দাবি, কেএফসি যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের প্রতীক হওয়ায় তারা বিক্ষোভের মাধ্যমে এই চেইন শপের পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বিবিসিকে জানান, গত এক সপ্তাহে দেশজুড়ে অন্তত ২০টি কেএফসি শাখায় হামলার চেষ্টা হয়েছে।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লোহার রড হাতে জনতা কেএফসির দোকানে ঢুকে পড়ছেন এবং দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। পুলিশ আসার আগেই করাচিতে দুটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এক ভিডিওতে একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, 'আপনারা যেই টাকা আয় করছেন, সেই টাকা দিয়ে গুলি কেনা হচ্ছে।'

এসব ঘটনার নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, "কেএফসিতে যারা কাজ করেন, তাদের বেশিরভাগই পাকিস্তানি। এখানকার মুনাফাও পাকিস্তানিদের কাছেই আসে।"

১৪ এপ্রিল লাহোরের উপকণ্ঠে শেখুপুরায় এক বিক্ষোভ চলাকালে গুলিতে নিহত হন কেএফসির কর্মী আসিফ নওয়াজ (৪৫)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখুপুরা আঞ্চলিক পুলিশ কর্মকর্তা আথার ইসমাইল।

তিনি জানান, নওয়াজ বিক্ষোভের সময় রান্নাঘরে কাজ করছিলেন। ১০০ ফুট দূর থেকে ছোড়া পিস্তলের একটি গুলি তার কাঁধে লাগে এবং শরীর ভেদ করে বুকে চলে যায়—এতে তিনি মারা যান।

তিনি আরও জানান, নওয়াজকে লক্ষ্য করে এ গুলি চালানো হয়েছিল—এমন কোনো প্রমাণ মেলেনি। ঘটনাটি 'দুর্ঘটনাবশত' ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, গাজায় চলমান যুদ্ধের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রভাবশালী অনেক ব্যক্তি। ইসলামপন্থি দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিলেও কেএফসির ওপর হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে।

পাকিস্তানের শীর্ষস্থানীয় সুন্নি আলেম মুফতি তাকি উসমানিও ইসরায়েল সংশ্লিষ্ট পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। তবে উভয়পক্ষই সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / ইসরায়েলবিরোধী বিক্ষোভ / কেএফসিতে হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা  
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]