ট্রাম্পের শুল্ক নীতি শঙ্কায় ফেলছে বিশ্ব বাণিজ্যকে: ডব্লিউটিও
ডব্লিউটিও মার্কিন শুল্ক নীতির কারণে বিশ্ব বাণিজ্যে বড় সংকোচনের আশঙ্কা প্রকাশ করেছে। বিশেষত, উত্তর আমেরিকায় বাণিজ্য এক-দশমাংশ কমতে পারে। এদিকে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক যুদ্ধে বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে পড়েছে, যদিও কিছু অঞ্চল যেমন এশিয়া ও ইউরোপে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
