Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
বিএনপির বৈদেশিক বিনিয়োগ এজেন্ডা প্রকাশ: বিনিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশের আশ্বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 10:40 am
Last modified: 17 April, 2025, 10:44 am

Related News

  • বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান

বিএনপির বৈদেশিক বিনিয়োগ এজেন্ডা প্রকাশ: বিনিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশের আশ্বাস

বিএনপির ঘোষিত এজেন্ডায় বিনিয়োগ ব্যবস্থাকে আরও সহজ ও আধুনিক করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) একটি স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ভিসা ও ওয়ার্ক পারমিট নীতিমালা সহজতর করার পাশাপাশি বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় ডিজিটাল সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে।
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 10:40 am
Last modified: 17 April, 2025, 10:44 am
বিএনপি লোগো

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নিজেদের দলীয় এজেন্ডা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে, আর সেই লক্ষ্যেই প্রথমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি।

১৬ এপ্রিল নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোষ্টের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নিজেদের পরিকল্পনার কথা জানায়  বিএনপি'র গণমাধ্যম শাখা।  

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি একটি স্থিতিশীল, স্বচ্ছ এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা মনে করে, দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো বৈদেশিক বিনিয়োগ।

বিএনপির ঘোষিত এজেন্ডায় বিনিয়োগ ব্যবস্থাকে আরও সহজ ও আধুনিক করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) একটি স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ভিসা ও ওয়ার্ক পারমিট নীতিমালা সহজতর করার পাশাপাশি বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় ডিজিটাল সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে।

বিনিয়োগকারীদের অভিযোগ নিষ্পত্তির জন্য নিরপেক্ষ ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছে বিএনপি। দলটি বলছে, এ ধরনের ব্যবস্থায় বিদেশি বিনিয়োগকারীরা সুনির্দিষ্ট সমস্যার সমাধান দ্রুত পাবে।

মানবসম্পদ উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে বিএনপি। তাদের পরিকল্পনা অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে, বিশেষ করে আইটি, ইঞ্জিনিয়ারিং ও উৎপাদন খাতে। স্থানীয় নিয়োগে প্রণোদনা ও বেতন ভর্তুকির ব্যবস্থাও রাখা হবে।

বিনিয়োগ সুরক্ষা নিশ্চিতে আইন প্রণয়নের কথাও বলেছে দলটি। পাশাপাশি অবকাঠামো ও সরকারি সেবার মানোন্নয়ন এবং শুল্ক, কর ও রপ্তানি প্রণোদনায় স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

বিএনপি বাংলাদেশকে 'নেক্সট ফ্রন্টিয়ার ইকোনমি' হিসেবে তুলে ধরতে চায় বিশ্বমঞ্চে। এ লক্ষ্যে উন্নত দেশগুলোতে রোডশো ও দূতাবাসভিত্তিক প্রচারণা চালানো হবে। বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে 'নেশন ব্র্যান্ডিং' কৌশলও গ্রহণ করা হবে বলে জানিয়েছে দলটি।

বিএনপির দাবি, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক ও দীর্ঘস্থায়ী বিনিয়োগ পরিবেশ তৈরি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / এজেন্ডা / নির্বাচন / বিদেশি বিনিয়োগ / বিনিয়োগ পরিকল্পনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]