নিউজ অব দ্য ডে, ১৬ এপ্রিল ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের থাকছে- নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি; আলোচনা করে পরবর্তি কর্মসূচি। জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন; চূড়ান্ত ভোটার তালিকা জুনে। মার্কিন দুই কূটনীতিক ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায়; গণতান্ত্রিক উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা। ঢাকাসহ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ; যান চলাচল বন্ধে চরম ভোগান্তি। নির্বাচন করলে আবারও জিতব বললেন সাকিব আল হাসান; সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টি প্রকাশ।
