Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
শিক্ষায় ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমলেও বেড়েছে স্বাস্থ্য ও পরিবেশ খাতে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 April, 2025, 11:20 am
Last modified: 16 April, 2025, 11:24 am

Related News

  • ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শিক্ষায় ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমলেও বেড়েছে স্বাস্থ্য ও পরিবেশ খাতে

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টিবিএস রিপোর্ট
16 April, 2025, 11:20 am
Last modified: 16 April, 2025, 11:24 am

২০২৪ সালের প্রথমার্ধের তুলনায় দেশের ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) ব্যয় গত ছয় মাসে কিছুটা কমেছে। তবে এই সময়ে স্বাস্থ্য, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন-অভিযোজন খাতে সিএসআর বাড়লেও কিছুটা কমেছে শিক্ষাখাতে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, দেশের ব্যাংকগুলো ২০২৪ সালে সিএসআর ব্যয় করেছে ৬১৫ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে জুলাই-ডিসেম্বর সময়ে সিএসআর ব্যয় ছিল ৩০৬ কোটি ৭৬ লাখ টাকা, যা জানুয়ারি-জুন সময়ে ছিল ৩০৯ কোটি ১৯ লাখ টাকা। আগের ছয় মাসের তুলনায় সিএসআর ব্যয় কমেছে ২ কোটি ৪৩ লাখ টাকা।

খাতভিত্তিক সিএসআর ব্যয়ের পর্যালোচনায় দেখা গেছে, জুলাই-ডিসেম্বর সময়ে শিক্ষা খাতে সিএসআর ব্যয় ছিল ৪৪ কোটি ৪৭ লাখ টাকা, যা জানুয়ারি-জুন সময়ে ছিল ৬৩ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ, শিক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে।

অন্যদিকে, স্বাস্থ্যখাতে ৮২ কোটি ৯৯ লাখ টাকা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে ১৫ কোটি ২ লাখ টাকা সিএসআর ব্যয় হয়েছে, যা আগের ছয় মাসের তুলনায় বেড়েছে।

অন্যান্য খাতে সিএসআর ব্যয় কিছুটা কমে জুলাই-ডিসেম্বর সময়ে হয়েছে ১৬৪ কোটি ২৯ লাখ টাকা, যা জানুয়ারি-জুন সময়ে ছিল ১৬৬ কোটি ২৩ লাখ টাকা।

২০২৪ সালে ৬টি দেশি ব্যাংক সিএসআর ব্যয় করেনি। এসব ব্যাংক হলো- বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, সিটিজেনস ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবং পদ্মা ব্যাংক।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

সিএসআর / ব্যাংক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে বড় নির্ভরতা: লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ব্যাংকের আমানত ও পুঁজিবাজারের অর্থ আত্মসাতে একই গোষ্ঠী জড়িত: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]