Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান

খেলা

ইএসপিএন ক্রিকইনফো
16 April, 2025, 10:00 am
Last modified: 16 April, 2025, 10:13 am

Related News

  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান

অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎ এবং ২০২০ সালে ‘মুজিব ১০০’ নামে একটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে ক্রিকেট-সংক্রান্ত ব্যয়ে অনিয়ম। এছাড়া, ঢাকার তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই পর্বে নিয়ম পরিবর্তনের বিষয়টিও তদন্ত করছে দুদক।
ইএসপিএন ক্রিকইনফো
16 April, 2025, 10:00 am
Last modified: 16 April, 2025, 10:13 am
মঙ্গলবার অভিযান শেষে তিন সদস্যবিশিষ্ট দুদকের তদন্ত দল এক সংবাদ সম্মেলন করে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদর দপ্তরে অভিযান চালিয়ে বিসিবির বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে নথি ও রেকর্ড সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ অভিযান শেষে তিন সদস্যবিশিষ্ট দুদকের তদন্ত দল এক সংবাদ সম্মেলন করে। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎ এবং ২০২০ সালে 'মুজিব ১০০' নামে একটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে ক্রিকেট-সংক্রান্ত ব্যয়ে অনিয়ম। কর্মসূচিটি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজনের কথা থাকলেও কোভিড মহামারির কারণে তা বাতিল হয়। এছাড়া, ঢাকার তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই পর্বে নিয়ম পরিবর্তনের বিষয়টিও তদন্ত করছে দুদক। তিনটি অভিযোগই সেই সময়কার, যখন নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি ছিলেন।

দুদকের সহকারী পরিচালক আল আমিন সাংবাদিকদের বলেন,  'এই সব নথিপত্র যাচাই-বাছাই করে আমরা একটি প্রতিবেদন দাখিল করব। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ কী হবে।'

তিনি বলেন, 'দুদকের প্রতিটি অভিযানই নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। আমরা গণমাধ্যম থেকে অভিযোগ সংগ্রহ করি। আমাদের একটি কমিটি আছে, যারা এসব অভিযোগ যাচাই করে। যাচাইয়ের পর অনুমোদন মিললে আমরা অভিযান পরিচালনা করি। এই ক্ষেত্রেও ঠিক একইভাবে হয়েছে।'

দুদকের ওই কর্মকর্তা জানান, বিপিএলের তৃতীয় আসর থেকে শুরু করে টিকিট বিক্রিতে আর্থিক গরমিলের বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আটটি আসরে টিকিট বিক্রি থেকে বিসিবির আয় হয়েছে আনুমানিক ১৫ কোটি টাকা। অথচ একাদশ আসরেই টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১৩ কোটি টাকা।

আল আমিন বলেন, 'বিসিবির আয়ের একটি উৎস হলো টিকিট বিক্রি। আট বছরে আয় হয়েছে ১৫ কোটি, আর এক বছরেই হয়েছে ১৩ কোটি। আমরা নথিপত্র সংগ্রহ করে বোঝার চেষ্টা করছি, এখানে গরমিলটা কোথায়।'

তিনি আরও জানান, 'মুজিব ১০০' কর্মসূচি ঘিরেও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। যার মধ্যে প্রায় ১৭ কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগও আছে।

তিনি বলেন, 'মুজিব ১০০ কর্মসূচিতে ২৫ কোটি টাকার ব্যয় দেখানো হয়েছে। কিন্তু প্রকৃত ব্যয় ছিল প্রায় ১৭ কোটি টাকা। অভিযোগ আছে, প্রায় ১৯ কোটি টাকার ব্যয়ই দেখানো হয়নি। আমরা ইতোমধ্যে অর্থ বিভাগ থেকে সেই নথি ও হিসাবপত্র চেয়েছি।'

বিসিবির সঙ্গে ঢাকার তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টে নিয়ম পরিবর্তন নিয়েও কথা বলেছে দুদক। এই টুর্নামেন্টটি চালু হয়েছিল ১৯৯০-এর দশকের শেষ দিকে। এটি একটি 'নন-লিগ' প্রতিযোগিতা, যেখান থেকে শীর্ষ দুই দল ঢাকার তৃতীয় বিভাগের লিগে ওঠার সুযোগ পায়। এটি ঢাকা লিগ কাঠামোর সর্বনিম্ন স্তর।

নাজমুল হাসান পাপনের সময়কালে এই প্রতিযোগিতায় দলের অংশগ্রহণ ফি ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়।

যেহেতু এসব ছিল অপেশাদার ক্লাব, তাই অনেকেই প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে বিরত থাকে। তবে কিছু ক্লাব বাড়তি ফি দিয়ে অংশ নেয়। তারা একটি নকআউট পদ্ধতিতে খেলে ঠিক করত, কোন দুটি ক্লাব তৃতীয় বিভাগ লিগে উঠবে। কখনও কখনও মাত্র দুই ক্লাব ফি জমা দেওয়ায় তারা সরাসরি ঢাকার তৃতীয় বিভাগ লিগে অংশ নেওয়ার সুযোগ পেয়ে যেত।

দুদকের সহকারী পরিচালক আল আমিন বলেন, 'নির্দিষ্ট কিছু অভিযোগের মধ্যে একটি হলো তৃতীয় বিভাগ বাছাই প্রতিযোগিতায় অবৈধ অর্থ লেনদেন। আমরা জেনেছি, ২০২৩ সালের আগ পর্যন্ত দলগুলো কীভাবে নির্বাচিত হতো। তখন অংশগ্রহণ ফি ছিল ৫ লাখ টাকা। মাত্র দুই-তিনটি দল আবেদন করত। সেখান থেকেই বিসিবি এক বা দুটি দল বেছে নিত। কিন্তু যখন ফি কমিয়ে ১ লাখ টাকা করা হয়, তখন ৬০টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করে।'

তিনি আরও বলেন, 'আমাদের প্রশ্ন হলো, আগে কেন মাত্র দুই-তিনটি দল আবেদন করত, আর এবার কেন ৬০টি দল করল? আমরা এর নথিপত্র সংগ্রহ করেছি। তৃতীয় বিভাগ বাছাই প্রতিযোগিতায় দলের নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগত প্রভাব থাকতে পারে। আমরা জানতে পেরেছি, পাড়ার ক্লাবগুলোর জন্য এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার শর্ত পূরণ করাটা কঠিন হয়ে পড়েছিল।'

আল আমিন বলেন, 'গত পাঁচ থেকে সাত বছরে তৃতীয় বিভাগ বাছাই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর তালিকা আমরা সংগ্রহ করেছি। আমরা এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের বর্তমান বছরের শর্তাবলির সঙ্গে আগের বছরগুলোর তুলনা করব।'

তিনি আরও বলেন, 'আপনারা নিশ্চয়ই দেখেছেন, আগের বছরগুলোতে মাত্র দুই থেকে চারটি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিত। অথচ এবার অংশ নিয়েছে ৬০টি দল। এখান থেকে আমরা বুঝতে পারি, আগের বছরগুলোতে প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বাধীনতা ছিল না। নিশ্চয়ই কোনও চাপ ছিল, যার কারণে ক্লাবগুলো অংশ নিতে পারেনি। আমরা সেটিই জানার চেষ্টা করছি।'

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এ বিষয়ে দুদককে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগগুলোকে নথিপত্র দিতে নির্দেশনা দেবেন।

Related Topics

টপ নিউজ

বিসিবি / দুদক / টিকিট বিক্রির অর্থ আত্মসাৎ / বিপিএল / নাজমুল হাসান পাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]