রাজশাহীতে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
১৫ এপ্রিল সকালে ৬ দফা দাবিতে রাজশাহীর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করেন রাজশাহী সরকারি পলিটেকনিক ও রাজশাহী সরকারি মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনের ফলে সড়কের দুই পাশে ব্যাপক যানজট তৈরি হয়েছে এবং জনগণের দুর্ভোগ বেড়েছে। দুপুর পৌনে একটার দিকে সেনাবাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে সেবাবাহিনীর সদস্যদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়।
