Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ঘোষণা করল সরকার

বাংলাদেশ

ইউএনবি
15 April, 2025, 02:25 pm
Last modified: 15 April, 2025, 02:27 pm

Related News

  • কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে আউটসোর্সিং রপ্তানি বছরের প্রথম ৬ মাসেই প্রায় এক বিলিয়ন ডলার
  • চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ
  • যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের জীবনকে সহজ করে তুলছেন যেসব বাংলাদেশি তরুণেরা
  • শ্রমবাজারে মার্কিন নাগরিকদের কাজ দিতে আউটসোর্সিং বন্ধ করে দিলেন ট্রাম্প

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ঘোষণা করল সরকার

ইউএনবি
15 April, 2025, 02:25 pm
Last modified: 15 April, 2025, 02:27 pm

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) নববর্ষের উপহার হিসেবে প্রধান ‍উপদেষ্টার পক্ষ থেকে এই নীতিমালা জারি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বস্থাপনা অনুবিভাগ।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নীতিমালায় সরকার দৈনন্দিন কাজে গতিশীলতা আনা, স্বল্প সময়ে সেবা গ্রহণ, স্বচ্ছতা জবাবদিহিতা এবং মানসম্পন্ন সেবা ক্রয়ের পাশাপাশি সেবা কর্মীদেরকে কাজে উৎসাহিত করা লক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ সুবিধা দিয়েছে। এর মধ্যে ৫টি ক্যাটাগরির সেবা ও ৩টি বিশেষ সেবার জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, এছাড়া সেবাকর্মীরা দুটি উৎসব প্রণোদনা হিসাবে এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০ শতাংশ) হারে এবং বৈশাখী প্রণোদনা হিসাবে মাসিক সেবামূল্যের এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) হারে প্রণোদনা সেবামূল্য পাবেন। একইসঙ্গে সেবা কর্মীদের বার্ষিক ১৫ দিনের ছুটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/প্রতিষ্ঠানের প্রশিক্ষণ খাত হতে সেবাকর্মীকে প্রতিষ্ঠানের মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

এতে আরও বলা হয়, সেবাকর্মীরা প্রতি অর্থবছরে দুই সেট ইউনিফর্ম (দায়িত্ব পালনের জন্য পোশাক) পাবেন এবং সেবাকর্মীরা ইউনিফর্ম পরিধানপূর্বক দায়িত্ব পালন করবেন। যেসব কাজ নারী সেবাকর্মী সংশ্লিষ্ট- সেসব কাজে নারী সেবাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নারী সেবা কর্মীরা ৪৫ (পয়তাল্লিশ) দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। 

জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন সুবিধার অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের জন্য পেনশন সুবিধা গ্রহণের  সুযোগ রাখা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয় করা সেবামূল্য সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব/এমএফএস(মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস)-এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে দেওয়া হবে। 

সর্বোপরি, সেবা কর্মীরা তার মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা করা হবে।  

নীতিমালায় আরও বলা হয়েছে, আউটসোর্সিং প্রক্রিয়ায় সংগৃহীত সেবাকর্মীর মাসিক সেবামূল্য ও প্রণোদনা অর্থ বিভাগের বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। সেবা ক্রয়কারী কর্তৃক ঘোষিত নির্ধারিত সেবাঘণ্টা সেবাকর্মীর সেবা সময় হিসাবে বিবেচিত হবে। তবে সেবা ক্রয়কারীর চাহিদা অনুযায়ী অতিরিক্ত সময় সেবাদানে নিয়োজিত থাকার প্রয়োজন হলে অর্থ বিভাগের সম্মতিসাপেক্ষে চুক্তি মোতাবেক অতিরিক্ত সেবামূল্য দেবেন।

Related Topics

টপ নিউজ

আউটসোর্সিং / আউটসোর্সিং কর্মী / আউটসোর্সিং নীতিমালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে আউটসোর্সিং রপ্তানি বছরের প্রথম ৬ মাসেই প্রায় এক বিলিয়ন ডলার
  • চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ
  • যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের জীবনকে সহজ করে তুলছেন যেসব বাংলাদেশি তরুণেরা
  • শ্রমবাজারে মার্কিন নাগরিকদের কাজ দিতে আউটসোর্সিং বন্ধ করে দিলেন ট্রাম্প

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]