Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
'মেক শাওয়ার গ্রেট এগেইন': ট্রাম্প কেন বাথরুমের পানির ব্যবহারে সোচ্চার হয়েছেন এখন?

আন্তর্জাতিক

আল জাজিরা
11 April, 2025, 10:30 am
Last modified: 11 April, 2025, 10:44 am

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

'মেক শাওয়ার গ্রেট এগেইন': ট্রাম্প কেন বাথরুমের পানির ব্যবহারে সোচ্চার হয়েছেন এখন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার ক্ষেত্রে, আমি ভালোভাবে গোসল করতে পছন্দ করি, আমার সুন্দর চুলের যত্ন নিই।’ তিনি আরও বলেন, ‘শাওয়ারের নিচে আমাকে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, যতক্ষণ না চুল ভেজে। পানি পড়ে টুপটাপ করে—টুপ, টাপ, টুপ, টাপ। এটা একেবারেই হাস্যকর।’
আল জাজিরা
11 April, 2025, 10:30 am
Last modified: 11 April, 2025, 10:44 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক নির্বাহী আদেশ স্বাক্ষর করে বাথরুমের শাওয়ার থেকে পানি ব্যবহারের আগের আরোপিত সীমা বাতিল করেছেন। এই সীমাগুলো আরোপ করেছিলেন সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামা।

বাইডেন ও ওবামা পানির ব্যবহার কমানো এবং সংরক্ষণের জন্য এই সীমা আরোপ করেছিলেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের আদেশের লক্ষ্য 'আমেরিকার শাওয়ারগুলোকে আবারও মহান করে তোলা'।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের আদেশে শাওয়ারহেড 'দুর্বল ও মূল্যহীন' থাকবে না। ট্রাম্প ১৯৯২ সালের ফেডারেল জ্বালানি আইনের দিকে ফিরে যেতে চান, যেখানে শাওয়ার থেকে পানির প্রবাহ প্রতি মিনিটে ২.৫ গ্যালন (প্রায় ৯.৫ লিটার) নির্ধারণ করা হয়েছিল।

ওবামা প্রশাসন ২০১৩ সালে এই নিয়ম স্পষ্ট করে জানিয়েছিল, একাধিক নজল [পানি ছিটানোর যন্ত্র] থাকলেও শাওয়ারহেডের সর্বোচ্চ প্রবাহ ২.৫ গ্যালনের বেশি হতে পারবে না। তবে, ট্রাম্পের আদেশে একাধিক নজলের কারণে শাওয়ারহেড থেকে প্রতি মিনিটে ১০ গ্যালন পানি ছিটানোর অনুমতি দেওয়া হবে।

ওবামা যুগের এই নিয়ম সম্পর্কে হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, 'এই পরিবর্তনগুলো এক প্রকার চরম পরিবেশবাদী অ্যাজেন্ডাকে সেবা দিয়েছে, যা সাধারণ আমেরিকানদের জীবনে ভোগান্তি বাড়িয়েছে।' আরও বলা হয়েছে, 'অতিরিক্ত নিয়ন্ত্রণ আমেরিকার অর্থনীতিকে শ্বাসরোধ করে, আমলাতন্ত্রকে পাকাপোক্ত করে তোলে এবং ব্যক্তিস্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।'

ট্রাম্পের আদেশে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে নির্দেশ দেওয়া হয়েছে, ওবামা ও বাইডেন প্রশাসনের সময় যে সংজ্ঞা অনুযায়ী যুক্তরাষ্ট্রে কোন শাওয়ারহেড ব্যবহারযোগ্য, তা পুনর্বিবেচনা করে তা পাল্টে দিতে।

ওভাল অফিসে নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, 'আমার ক্ষেত্রে, আমি ভালোভাবে গোসল করতে পছন্দ করি, আমার সুন্দর চুলের যত্ন নিই।'

তিনি আরও বলেন, 'শাওয়ারের নিচে আমাকে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, যতক্ষণ না চুল ভেজে। পানি পড়ে টুপটাপ করে—টুপ, টাপ, টুপ, টাপ। এটা একেবারেই হাস্যকর।'

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ট্রাম্প এই নিয়ম শিথিল করেছিলেন। এর ফলে একাধিক নজলের মাধ্যমে শাওয়ারহেড থেকে পানির প্রবাহ বাড়ানো হয়। এই পরিবর্তনটি ২০২০ সালের ডিসেম্বর মাসে চূড়ান্ত করা হয়।

২০১৯ সালে নির্বাচনি প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, 'তাহলে শাওয়ারহেড—আপনি গোসল করতে যান, পানি বেরোয় না। হাত ধুতে চান, পানি আসে না। এখন কী করবেন? দাঁড়িয়ে থাকবেন বেশি সময়, নাকি গোসল করবেন আরও বেশি সময় ধরে? কারণ আমার চুল—আমি জানি না আপনার কী অবস্থা, কিন্তু আমার চুল নিখুঁত হতে হবে। একেবারে নিখুঁত।'

এরপর তিনি বারবার পানির চাপ কম হওয়া নিয়ে অভিযোগ করেছিলেন।

২০২১ সালে বাইডেন প্রশাসন ট্রাম্পের শাওয়ার নীতির পরিবর্তন বাতিল করে ওবামা যুগের নিয়ম পুনর্বহাল করে। হোয়াইট হাউজের তথ্যে বলা হয়, 'বাইডেন এই অগ্রগতিকে পিছিয়ে দিয়েছেন, আর শাওয়ার যুদ্ধ জারি রয়েছে।'

মার্কিন পরিবেশগত সুরক্ষা সংস্থা (ইপিএ)-এর তথ্যমতে, একটি পরিবার গড়ে প্রতি বছর ১,০০০ ডলার পানি খরচ করে। তবে, ওয়াটারসেন্স-লেবেলযুক্ত যন্ত্রপাতি ব্যবহার করলে ৩৮০ ডলার বা তার বেশি সঞ্চয় করা সম্ভব। শাওয়ারহেডের জন্য ওয়াটারসেন্স লেবেল পেতে হলে, প্রতি মিনিটে ২ গ্যালন (৭.৬ লিটার) পানি ছাড়া যাবে।

২০১৯ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে (মার্কিন সরকার-সমর্থিত) সতর্ক করে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বাড়ানোর কারণে অনেক অঞ্চলে পানি সংকটের ঝুঁকি বাড়ছে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / শাওয়ার / বাথরুম / পানি ব্যবহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • সুইজারল্যান্ডে শান্তি আলোচনার মাঝেই ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প
  • ইরান যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ানের সইয়ের ছবি প্রকাশ
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]