ট্রাম্পকে শুল্কনীতি স্থগিত করতে যা বাধ্য করেছিল
যুক্তরাষ্ট্রর সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক ভারসাম্যহীনতা মোকাবিলায় গত সপ্তাহে উচ্চ হারে শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্ত ৯ এপ্রিল কার্যকর হওয়ার পর অনেকটা আকস্মিভাবে তা স্থগিতের ঘোষণা দেন তিনি। তবে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বিশ্বের ৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্যহীনতা দূর ও বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনার প্রস্তাব দেয়।
