যেসব সমঝোতা স্মারক সই হয়েছে বিনিয়োগ সম্মেলনে
দেশে বিনিয়োগের জন্য একটি পাইপলইন ও রোডম্যাপ তৈরির ঘোষণা দিয়ে শেষ হলো ৪ দিনের বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে আসা বিনিয়োগকারীদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরে দেশে বিনিয়োগ নিয়ে আসাই হবে মূল লক্ষ্য জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা। ১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান।
